রায়গঞ্জে রাসবিহারী মার্কেট এর কাঠের দোকানে নৌকা তৈরিতে এখন চরম ব্যস্ততা। এক নৌকা বিক্রেতা অমল সূত্রধর জানান তাদের তৈরি ছোট নৌকা ৭ হাজার থেকে শুরু ও বড়ো নৌকা ২৫ হাজার টাকায় বিক্রি হয়। নৌকা নির্মাতা অমল সূত্রধর জানান, প্রবল বৃষ্টি হলেই নৌকার চাহিদা বাড়ে। কেউ মাছ ধরার জন্য কেউ বা আবার নদী পারাপারের জন্য নৌকা কেনেন।এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত, হাট-বাজার, মাছ ধরা, গোখাদ্য সংগ্রহ, বিভিন্ন এলাকায় খেয়া পারাপারের জন্য নৌকা প্রতিটি গ্রামে বর্ষার মৌসুমে নিত্যপ্রয়োজনীয় বাহন হিসেবে পরিগণিত হয়ে থাকে।
advertisement
আরও পড়ুন: মাটি খুঁড়ে পাইপলাইনের কাজের সময় বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
আরও পড়ুন: বিরোধীরা হেভিওয়েট প্রার্থী, পঞ্চায়েতে বামেদের হয়ে লড়ছেন কলেজ পড়ুয়া সৌরনীল, চিনুন তাঁকে
বর্ষাকে সামনে রেখে তাই নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের নৌকা তৈরির কারিগররা। এই সময় নৌকার ব্যাপক চাহিদা থাকায় অধিক লাভবান হয়ে থাকেন তারা। দিন রাত পরিশ্রম করে নৌকা তৈরি করছেন তারা। বিক্রিও হচ্ছে ভাল। এক কাঠ ব্যবসায়ী বলেন, বর্ষা আসার আগে দিনরাত পরিশ্রম করে নৌকা তৈরি করছি।আষাঢ় ও শ্রাবণ বর্ষা কাল হলেও উত্তর দিনাজপুর জেলায় আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই চার মাস বর্ষায় রাস্তা-ঘাট জলে তলিয়ে থাকে। ফলে বহু গ্রামের মানুষের বর্ষা কালের প্রধান বাহন নৌকা। দৈনন্দিন প্রতিটি কাজে নৌকার প্রয়োজন হয় এখানে। আর এ কারণেই বর্ষার সময় জেলায় নৌকার কদর বহুগুণে বেড়ে যায়।
পিয়া গুপ্তা





