‘বাইরের লোক’ এনে ‘বাংলার বদনাম’! পিছন থেকে খেলা চলছে, রায়গঞ্জ থেকে এবার বিজেপি-কে সরাসরি নিশানা মমতার
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
রায়গঞ্জের জনসভা থেকে বিজেপিকে আবারও তীব্র আক্রমণ শানালেন Mamata Banerjee। ভোটপ্রচারের মঞ্চে দাঁড়িয়ে তিনি মোথাবাড়ির হিংসার প্রসঙ্গ তুলে ধরেন।
রায়গঞ্জ: রায়গঞ্জের সভা থেকে বিজেপিকে ফের নিশানা করলেন তৃণমূলনেত্রী। রায়গঞ্জে ভোটপ্রচারের সভা থেকে মোথাবাড়ির হিংসার ঘটনা প্রসঙ্গ সামনে আনেন। আর এই ঘটনা প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে শুক্রবার তিনি বলেন, “বাইরের লোক দিয়ে টাকা, গুন্ডা আমদানি করছ। বাংলার বদনাম করছ। তোমরা বদলা নিতে গিয়ে, পিছন থেকে খেলা করছ। লজ্জা করে না বিজেপি, আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম।”
প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদ কার্যত নজিরবিহীন অশান্তির পরিবেশ তৈরি হয় মালদহের কালিয়াচকের। বুধবার রাতে এসআইআরের কাজে যাওয়া জুডিশিয়াল অফিসারদের রাতভর আটকে রাখে সেখানকার উত্তেজিত জনতা। আর এই ঘটনায় এ প্রসঙ্গে উল্লেখ্য, বছর তিন আগে দিল্লিতে দাঙ্গার পর কট্টরপন্থী ইসলামির সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। তাদের সমস্ত অর্থ সাহায্য বন্ধ করা হয়েছিল। সেসময় মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসির ব্যক্তিগতভাবে এর বিরোধিতা করেছিলেন। অর্থাৎ মিম যে দেশে অশান্তির নেপথ্যে ইন্ধন জোগায়, তা বোঝা গিয়েছিল সেই সময় থেকেই। এবার ভোটের আগে বঙ্গে এসআইআর নিয়ে এত অশান্তিতে সেই মিম নেতার গ্রেফতারি তার সুস্পষ্ট প্রমাণ।
advertisement
শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জনতার উদ্দেশে বলেন, ”একটা কথা আজ বলছি সবাইকে, শুনে রাখুন। মালদহে যারা সেদিন অশান্তি করেছিল, জুডিশিয়াল অফিসারদের আটকে রেখেছিল, সেটা খুবই অন্যায় হয়েছে। কিন্তু এই অশান্তির পিছনে যারা দায়ী, যে মূল অভিযুক্ত তাকে কিন্তু ধরেছে আমাদের সিআইডি। বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালাচ্ছিল, মুম্বই থেকে এসেছিল। আমি বলেছিলাম, বহিরাগতদের ঢুকিয়ে এখানে অশান্তি করানো হয়েছে। গ্রেফতার তো হল মিমের নেতা।”
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 3:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর দিনাজপুর/
‘বাইরের লোক’ এনে ‘বাংলার বদনাম’! পিছন থেকে খেলা চলছে, রায়গঞ্জ থেকে এবার বিজেপি-কে সরাসরি নিশানা মমতার









