Raghav Chadha: ‘মোদির বিরুদ্ধে কথা বলতে ভয় পায়,’ রাঘব চড্ডাকে সরানোর ‘কারণ’ জানাল AAP, তুলে ধরল একাধিক অভিযোগ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আপ মুখপাত্র বলেন যে, পশ্চিমবঙ্গে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, যখন সিইসি-র বিরুদ্ধে সংসদে প্রস্তাব আনা হয়, তখন চড্ডা তাতে সই করতে অস্বীকার করেন। আবার দল যখন অধিবেশন কক্ষ ত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তখনও মোদির জন্য উপস্থিতি বজায় রাখতে তিনি সেখানে থেকে যান।
নয়াদিল্লি: রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিয়েছে আম আদমি পার্টি৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অশোক মিত্তলকে৷ শুধু তাই নয়, আপ-এর তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, সেক্রেটারিয়েট যেন রাঘব চড্ডাকে সংসদে বলার জন্য সময় বরাদ্দ না করে৷ এরপরেই আত্মপক্ষ সমর্থনে একটি ভিডিও-ও প্রকাশ করেছে রাঘব চড্ডা৷ তারপরেই নেতার বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন আম আদমি পার্টির মুখপাত্র অনুরাগ ধন্ডা৷
আপ মুখাপাত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পান রাঘব চাড্ডা৷ সেই কারণেই রাজ্যসভায় দেশের প্রকৃত সমস্যা নিয়ে মুখ খুলতে ‘সঙ্কোচ’ বোধ করেন৷ রাঘব চড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই আপ থেকে চড্ডার বিদায় নেওয়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে৷ এ-ও শোনা যাচ্ছে, রাঘব চড্ডা নাকি এরপর বিজেপি-তে যোগ দিতে চলেছেন৷
advertisement
এদিন ধন্ডা সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমরা কেজরিওয়ালের সেনা৷ আমাদের প্রথম পরিচিত আমাদের নির্ভীক সত্তা৷ কেউ যদি মোদিকে ভয় পায়, তারা কি দেশের জন্য লড়বে?’’
advertisement
এছাড়া, সংসদে পেইড পেটারনিটি লিভ, খাদ্যদ্রব্যের দাম কমানোর মতো বিষয়ে রাঘব চড্ডার কথা বলা নিয়েও কটাক্ষ করেন ধন্ডা৷ তিনি বলেন, ‘‘সংসদে, দল বলার জন্য খুব কম সময় পায়৷ তার মধ্যে আমরা দেশের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরতে পারি, অথবা বিমানবন্দরের ক্যান্টিনে সমোসা সস্তা করার দাবি রাখতে পারি৷ গুজরাতে বিজেপির পুলিশের হাতে আমাদের শ’য়ে শ’য়ে কর্মী গ্রেফতার হয়েছে৷ মাননীয় সাংসদ কি সেটা নিয়ে সংসদে কিছু বলেছেন?’’
advertisement
আপ মুখপাত্র বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷ যখন CEC বিরুদ্ধে প্রস্তাব রাখা হয় সংসদে, চড্ডা তাতে সই করতে অস্বীকার করেন৷ যখন দল অধিবেশন কক্ষ ত্যাগ করার সিদ্ধান্ত নেট., তখন মোদির জন্য উপস্থিতি বজায় রাখতে উনি কিন্তু সেখানে থেকে যান৷’’
advertisement
ধন্ডার দাবি, ‘‘গত কয়েক বছর ধরে, আপনি ভয় পেয়ে রয়েছেন রাঘবজি৷ আমি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কথা বলতে ভয় পান৷ দেশের আসল সমস্যা নিয়ে কথা বলতে কুণ্ঠাবোধ করেন৷’’
তাঁর পরিবর্তে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে সাংসদ অশোক মিত্তলকে। এই নিয়ে এবার মুখ খুললেন রাঘবও ৷ ‘‘হয়তো এভাবে আমার মুখ বন্ধ করা যাবে, কিন্তু থামানো যাবে না ৷ আমি মানুষের সমস্যার কথা বলি, আম আদমির স্বার্থে সরব হই, সেজন্যই কী আমার কণ্ঠরোধ করা হল?’’
advertisement
রাজ্যসভার ডেপুটি লিডার পদ খোয়ানোর পর সরসরি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছেন রাঘব চাড্ডা। সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও বক্তব্য পোস্ট করলেন রাঘব চাড্ডা। ভিডিওতে তার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সংসদ ভবনকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Apr 03, 2026 2:41 PM IST








