‘হয়তো এভাবে আমার মুখ বন্ধ করা যাবে, কিন্তু থামানো যাবে না...’ AAP ডানা ছাঁটতেই মুখ খুললেন রাঘব চাড্ডা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
এক ভিডিও বার্তায় রাঘব জানালেন, “আমি বুঝতে পারছি না কেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে, আমি তো সাধারণ মানুষের কথা বলি। তাতে আম আদমির লাভ হয়। তাতে আম আদমি পার্টির সমস্যাটা ঠিক কোথায়? ওরা কেন আমার কণ্ঠরোধ করছে। মানুষের কথা বলা কি অপরাধ?’’
নয়াদিল্লি: আপের অন্দরমহলে বড়সড় রদবদল। দলীয় সূত্রের খবর, রাজ্যসভায় উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তরুণ সাংসদ রাঘব চাড্ডাকে। তাঁর পরিবর্তে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে সাংসদ অশোক মিত্তলকে। এই নিয়ে এবার মুখ খুললেন রাঘবও ৷ ‘‘হয়তো এভাবে আমার মুখ বন্ধ করা যাবে, কিন্তু থামানো যাবে না ৷ আমি মানুষের সমস্যার কথা বলি, আম আদমির স্বার্থে সরব হই, সেজন্যই কী আমার কণ্ঠরোধ করা হল?’’ রাজ্যসভার ডেপুটি লিডার পদ খোয়ানোর পর সরসরি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা রাঘব চাড্ডার। সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও বক্তব্য পোস্ট করলেন রাঘব চাড্ডা। ভিডিওতে তার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সংসদ ভবনকে।
আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ ইতিমধ্যেই গিগ কর্মীদের অধিকার নিয়ে সরব হয়েছেন। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি নিয়েও সরব হয়েছেন। শোনা যায়, আম আদমি পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর কোনওরকম যোগাযোগ নেই। এমনকী, আবগারি দুর্নীতি মামলায় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল মুক্তি পাওয়ার পরও তাঁর সঙ্গে দেখা করেননি। সোশ্যাল মিডিয়াতেও কোনওরকম বার্তা দেননি। তারপরই বৃহস্পতিবার রাঘবকে দলের ডেপুটি লিডার পদ থেকে সরায় আপ। এমনকী, আপের তরফে জানিয়ে দেওয়া হয়, তাঁদের দলের সময় থেকে যেন রাঘবকে বলতে না দেওয়া হয়।
advertisement
advertisement
Silenced, not defeated
My message to the ‘aam aadmi’
—
खामोश करवाया गया हूँ, हारा नहीं हूँ‘आम आदमी’ को मेरे संदेश pic.twitter.com/poUwxsu0S3
— Raghav Chadha (@raghav_chadha) April 3, 2026
advertisement
এক ভিডিও বার্তায় রাঘব জানালেন, “আমি বুঝতে পারছি না কেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে, আমি তো সাধারণ মানুষের কথা বলি। তাতে আম আদমির লাভ হয়। তাতে আম আদমি পার্টির সমস্যাটা ঠিক কোথায়? ওরা কেন আমার কণ্ঠরোধ করছে। মানুষের কথা বলা কি অপরাধ? আমাকে হয়তো নীরব করা যাবে, কিন্তু হারানো যাবে না। মানুষের পাশে থাকব। মানুষের কথা বলব।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi
First Published :
Apr 03, 2026 12:45 PM IST









