advertisement

উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

Last Updated:

টলিপাড়ায় ফের উদ্বেগ। বৃহস্পতিবার দুপুর থেকে কোনও খোঁজ মিলছে না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব। তারপর আর বাড়ি ফেরেননি। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।

Rapid Read
এখনও নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Photo Courtesy: Utsav Mukherjee/Facebook )
এখনও নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Photo Courtesy: Utsav Mukherjee/Facebook )
বিশ্বজিৎ সাহা, কলকাতা: গতকাল, বৃহস্পতিবার নিখোঁজ হয়েছিলেন ৷ শুক্রবার এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। পুলিশ তদন্ত শুরু করেছে। বিভিন্ন পুলিশ স্টেশন থেকে যেমন খোঁজখবর নেওয়া হচ্ছে, তেমনি রেল পুলিশের থেকেও খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। তাঁর শেষ লোকেশন মোবাইলে উল্টোডাঙ্গা স্টেশন দেখাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ৷ বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি পরিচালক, জানিয়েছেন উৎসবের স্ত্রী মৌপিয়া।
উৎসব মুখোপাধ্যায়ের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের কথায়, বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন উৎসব। পারিবারিক পুরনো একটি অ্যাকাউন্ট ছিল। যে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কথা ছিল। উৎসবের‌ সঙ্গে মৌপিয়ার শেষবার কথা হয়েছিল বৃহস্পতিবার, ২ এপ্রিল দুপুর ২টো ২২ নাগাদ। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ। নিজের ফোন বাড়িতে রেখে বাবার ফোন নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলেন উৎসব।
advertisement
advertisement
মৌপিয়ার দাবি, সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যা নিয়ে বিব্রত ছিলেন উৎসব। সোশ্যাল মিডিয়া থেকেও বেশ কিছুদিন বিরত ছিলেন। তিনিই তাঁকে স্বাভাবিক করার চেষ্টা করেন। এই বিষয়টা নিয়ে চিন্তায় ছিলেন।
মৌপিয়ার কথায়, ‘‘ব্যাঙ্কে একটা কাজে গিয়েছিল। ওটিপি আসবে বলে, ওর ফোনটা ছিল আমার কাছে। ও নিয়ে গিয়েছিল অন্য একটা ফোন।’’
advertisement
ফোন নম্বর ট্র‍্যাক করে জানা গিয়েছে, সেটি শেষবার উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। তার পরেই বন্ধ হয়ে যায়।কারও সঙ্গে সেভাবে কোনও বিরোধ ছিল না উৎসবের। বিনোদন জগতের পার্টি বা অন্যান্য আড্ডা থেকে দূরেই থাকতেন এবং নিজেদের মধ্যেই তিনি সময় কাটাতেন বেশি। এখনও পর্যন্ত কোনও হুমকি ফোন আসেনি বলেই জানিয়েছেন স্ত্রী মৌপিয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement