advertisement

‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

Last Updated:
Trump's Latest Warning To Iran As War Continues: যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার মধ্যেই আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্টের প্রশংসা করার পাশাপাশি তেহরানকে পরোক্ষ হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্প, যার পাল্টা জবাব এসেছে ইরান থেকে।
1/5
এক মাসেরও বেশি সময় ধরে ইরানের সঙ্গে সামরিক সংঘাত চলছে আমেরিকার। তার মধ্যেই মার্কিন আর্মি চিফ অফ স্টাফ র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ সরে দাঁড়ানোর বার্তা দেন জর্জকে। এর আগে কোনও দেশের সঙ্গে সামরিক সংঘাত চলার সময় সেনা সর্বাধিনায়ককে সরিয়ে দেওয়ার নজির আমেরিকায় ছিল না। (Photo: AP)

2/5
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের সরকারকে চলতি সংঘর্ষের মধ্যেই নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ৷ বলেছেন যে, আমেরিকান সেনাবাহিনী এখনও সেদেশে যা কিছু বাকি আছে, তা ধ্বংস করা শুরুই করেনি ৷ এবং তিনি ইরানের নেতাদের তাঁর যুদ্ধবিরতির শর্তে রাজি করানোর জন্য চাপ দিচ্ছেন। (Photo: AP)

3/5
একটি Truth Social পোস্টে ট্রাম্প জানিয়েছেন, যে তাঁর ধৈর্য এবার ফুরিয়ে আসছে এবং তিনি হুমকি দিয়েছেন যে, যদি তেহরান শীঘ্র কোনও চুক্তি না করে, তাহলে তিনি ইরানের বৈদ্যুতিক কেন্দ্রগুলিতে আক্রমণ করবেন। (Photo: AP)

4/5
“আমাদের সেনাবাহিনী, যা বিশ্বের যেকোনও জায়গার তুলনায় সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ক্ষমতাশালী, এখনও ইরানে যা কিছু বাকি আছে, তা ধ্বংস করা শুরুই করেনি। পরের টার্গেট ব্রিজ, তারপর বৈদ্যুতিক কেন্দ্রগুলি! ইরানের সরকার জানে এর জন্য কী করতে হবে, আর সেটা খুব দ্রুত করতে হবে!” বলেছেন ট্রাম্প। (Photo: AP)

5/5
এদিকে কী কারণে মার্কিন সেনা সর্বাধিনায়ককে বরখাস্ত করা হল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। প্রথমে একাধিক সূত্র উদ্ধৃত করে এই খবর প্রকাশ্যে এনেছিল সংবাদসংস্থা রয়টার্স। পরে পেন্টাগনের তরফে এই খবরে সিলমোহর দেওয়া হয়। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, “র‌্যান্ডি জর্জ আমেরিকার ৪১তম সেনা সর্বাধিনায়ক হিসাবে অবসরগ্রহণ করছেন।” বিবৃতিতে বলা হয়েছে, এই নির্দেশ দ্রুত কার্যকর করা হচ্ছে। অবসরজীবন ভাল ভাবে কাটানোর জন্য জর্জকে শুভেচ্ছাও জানিয়েছে পেন্টাগন। (Photo: AP)