advertisement

IPL 2026 : বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে কি আর আইপিএলে দেখা যাবে? বিসিসিআই কর্তার বড় ইঙ্গিত, অবাক করে দিলেন সবাইকে

Last Updated:

Mustafizur Rahman : তিন মাসের আগের ঘটনা। আবার হঠাৎ করে আলোচনার কেন্দ্রে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বোর্ড কর্তা তাঁকে নিয়ে যা বললেন...

বাংলাদেশ পেসার আবার আলোচনায়।
বাংলাদেশ পেসার আবার আলোচনায়।
কলকাতা : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বড় মন্তব্য করেছেন।
ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার কারণে বিসিসিআই-এর নির্দেশে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছেড়ে দিতে হয়েছিল। কেকেআর তাকে ৯.২০ কোটি টাকায় দলে নিয়েছিল।
অবশেষে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার বিষয়ে নিজের নীরবতা ভেঙেছেন। এই বিতর্ক ঘিরে ব্যাপক আলোচনা হয়েছিল, প্রায় তিন মাস আগে ঘটা ঘটনা আবার আলোচনার কেন্দ্রে এখন।
advertisement
advertisement
অরুণ ধুমাল জানিয়েছেন, এটি সত্যিই দুর্ভাগ্যজনক ছিল যে এই পেসার টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। তিনি বলেন, “আমি শুধু এটুকুই বলব যে এটা দুর্ভাগ্যজনক ছিল। এর বেশি আমার কাছে কোনো তথ্য নেই। অনেক সময় ঘটনাগুলো যেভাবে সামনে আসে, তা সত্যিই দুঃখজনক। আমি মনে করি না যে সরকার ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে কোনো আগ্রহ বা ভূমিকা রাখে। সরকার সামগ্রিকভাবে ক্রিকেটকে সমর্থন করে। তবে হ্যাঁ, কখনও কখনও আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে এবং তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমার পূর্ণ বিশ্বাস, ভবিষ্যতে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এমন পরিস্থিতি আর তৈরি হবে না।”
advertisement
মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ প্রতিবাদ জানায় এবং ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ বয়কট করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্যত্র আয়োজন করা হলে তবেই তারা অংশ নেবে। এর পেছনে তারা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে।
তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এদিকে মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ খেলেছেন, যেখানে লাহোর কালান্দার্স তাকে ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে (প্রায় ২ কোটি ভারতীয় টাকা) দলে নিয়েছিল। পিএসএল ২০২৬-এ দুই ম্যাচে মুস্তাফিজুর ৪.৮৭ ইকোনমি রেটে ২টি উইকেট নিয়েছেন।
advertisement
আরও পড়ুন- ম্যাচ জিতেও শান্তি নেই! ইডেনে অভিষেক শর্মার সঙ্গে বড়সড় ঘটনা
অরুণ ধুমাল স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে এবারের আইপিএলে আর মুস্তাফিজুরের ফেরত আসার কোনও সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে পরিস্থিতির উপর নির্ভর করবে বাংলাদেশের ক্রিকেটারদের আবার আইপিএলে দেখা যাবে কি না!
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026 : বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে কি আর আইপিএলে দেখা যাবে? বিসিসিআই কর্তার বড় ইঙ্গিত, অবাক করে দিলেন সবাইকে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement