advertisement

Abhishek Sharma : ম্যাচ জিতেও শান্তি নেই! ইডেনে অভিষেক শর্মার সঙ্গে বড়সড় ঘটনা, ২ লাখ টাকার বেশি খোয়ালেন কলকাতায়

Last Updated:

Abhishek Sharma : কলকাতায় খেলতে নেমে বিসিসিআই-এর কোড অফ কনডাক্ট-এর নিয়ম ভাঙলেন সানরাইজার্সের ব্যাটার অভিষেক শর্মা। জরিমানা হল।

জরিমানা অভিষেকের।
জরিমানা অভিষেকের।
নয়াদিল্লি : এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার অভিষেক শর্মা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এর পিছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর কেকেআরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি দারুণ ছন্দে খেলেন। তিনি ৪৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন এদিন।
দ্বিতীয় কারণ, কেকেআরের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পরও তিনি বড় ধাক্কা খেয়েছেন। বিসিসিআই তাঁর ম্যাচ ফি কেটে নিয়েছে। কারণ তিনি আচরণবিধি (কোড অফ কন্ডাক্ট) ভঙ্গের দোষে দোষী সাব্যস্ত হয়েছেন।
এখন প্রশ্ন হচ্ছে, অভিষেক ঠিক কী ভুল করেছিলেন? ইডেন গার্ডেন্সে খেলা আইপিএল ২০২৬-এর ষষ্ঠ ম্যাচে অভিষেক শর্মার আগ্রাসী আচরণই তাঁর জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ম্যাচ চলাকালীন এক সময় তিনি অশালীন ভাষা ব্যবহার করেন, যা স্টাম্প মাইকে ধরা পড়ে যায়।
advertisement
advertisement
এই ধরনের আচরণ আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—কোনোটাতেই গ্রহণযোগ্য নয়। তাঁকে আইপিএলের কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.৩ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে। এর পর বিসিসিআই তাঁর ম্যাচ ফি-এর ২৫ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি তার নামে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে।
অভিষেক যে আর্টিকেল ২.৩-এর অধীনে দোষী সাব্যস্ত হয়েছেন, এই নিয়মটি মূলত মাঠে ‘অশালীন ভাষা’ ব্যবহার বা ‘অপমানজনক ইঙ্গিত’ করার সঙ্গে সম্পর্কযুক্ত। অভিষেক নিজের ভুল স্বীকার করে নিয়েছেন, তাই এই বিষয়ে আর কোনও শুনানি হবে না।
advertisement
ইডেনে এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান করেছিল। জবাবে কেকেআর ১৬১ রানে গুটিয়ে যায়। জয়ী হায়দরাবাদ দলের হয়ে ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা দুর্দান্ত শুরু করেন। দু’জনে মিলে প্রথম ৬ ওভারে ৮৪ রান তোলেন। অভিষেক ২১ বলে ৪৮ রান করেন, যেখানে ছিল ৪টি চার এবং ৪টি ছক্কা। অন্যদিকে হেড ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন।
advertisement
ম্যাচের উত্তেজনার মধ্যে অভিষেক যখন সীমা ছাড়িয়ে যান, তখনই বিসিসিআই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ভবিষ্যতে তিনি যদি এমন ভুল আবার করেন, তাহলে বড় সমস্যায় পড়তে পারেন, কারণ ডিমেরিট পয়েন্ট বাড়তে থাকলে তাকে ম্যাচ থেকে নিষিদ্ধ (ব্যান) করা হতে পারে।
অভিষেক শর্মা আইপিএলে প্রতি ম্যাচ খেলার জন্য ৭.৫ লাখ টাকা পান। এটি তার চুক্তির বাইরে, প্লেয়িং ইলেভেনে থাকা প্রতিটি খেলোয়াড়ের জন্য নির্ধারিত ম্যাচ ফি। কেকেআরের বিরুদ্ধে এই ম্যাচের জন্য তিনি ৭.৫ লাখ টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু ২৫% কেটে নেওয়ায় তার ১,৮৭,৫০০ টাকা কাটা গেছে। ফলে এই ম্যাচে তাঁর হাতে এসেছে ৫,৬২,৫০০ টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Abhishek Sharma : ম্যাচ জিতেও শান্তি নেই! ইডেনে অভিষেক শর্মার সঙ্গে বড়সড় ঘটনা, ২ লাখ টাকার বেশি খোয়ালেন কলকাতায়
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement