advertisement

Murshidabad News: উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?

Last Updated:

মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের দাবি, বিধায়ক তহবিলের ৩.২০ কোটি টাকার সবটাই উন্নয়নে খরচ... নশিপুর রেল ব্রিজ ও স্থানীয় পরিকাঠামোতে জোর।

+
মুর্শিদাবাদের

মুর্শিদাবাদের বিজেপির প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ 

মুর্শিদাবাদ: বিধায়ক তহবিলের ১০০% টাকা খরচে এগিয়ে থাকলেন বিজেপির প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। বিজেপি বিধায়ক হিসাবে নিজের  বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি টাকা পেয়েছেন গৌরী শঙ্করবাবু। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল এবং বিধায়ক হিসেবে পাঁচ বছরে প্রাপ্ত ভাতা থেকে নিজের এলাকায় কী কী উন্নয়নের কাজ করেছেন তার বিস্তারিত তথ্য সম্বলিত একটি পুস্তিকা বিধানসভা এলাকার ২৫ হাজার মানুষের বাড়িতে পৌঁছে দিতে শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা।
বিজেপির প্রার্থী গৌরীশঙ্করবাবু বলেন, “দীর্ঘদিন ধরে নশিপুর রেল ব্রিজের কাজ অসম্পূর্ণ থাকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মধ্যে একটি বিকল্প রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হচ্ছিল না। কিন্তু আমি বিধায়ক হওয়ার পর নশিপুর এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে রেলের জন্য জমির ব্যবস্থা করেছি।  নশিপুর রেল ব্রিজ চালু হয়ে যাওয়ায় একাধিক নতুন ট্রেন পেয়েছেন জেলাবাসী। কলকাতা থেকে সরাসরি সাইরাং চলে যাওয়া যাচ্ছে একটি ট্রেনে। ইতিমধ্যেই নশিপুর হল্ট স্টেশনের কাজও শুরু হয়েছে। খুব শীঘ্রই জেলাবাসী আরও একটি নতুন স্টেশনও পেয়ে যাবেন।”
advertisement
গত পাঁচ বছরে বিধায়ক হিসেবে নিজের কাজের ফিরিস্তি দিতে গিয়ে গৌরী শঙ্করবাবু বলেন, “ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় প্রচুর ঢালাই রাস্তার কাজ করা হয়েছে। এর পাশাপাশি বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানীয় জল, কমিউনিটি টয়লেট, সৌর বিদ্যুৎ, সাইকেল গ্যারেজ, সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল এবং আমার বিধায়ক ভাতার টাকায়।” তিনি বলেন ,”এলাকার উন্নয়ন করতে গিয়ে আমাকে কোনও দুর্নীতির আশ্রয় নিতে হয়নি। আমার পরিবারের বড় ডেয়ারির ব্যবসা রয়েছে। সেখান থেকে আমাদের যা আয় হয় তাতে আমাদের যৌথ পরিবার সচ্ছলভাবে চলে যায়।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement