TRENDING:

South 24 Parganas News : সমুদ্রে জাল ফেলে মালামাল হয়ে গেলেন মৎস্যজীবীরা, উঠল লক্ষাধিক টাকার মাছ

Last Updated:

Fish: জাল ফেলে লক্ষীলাভ, লক্ষাধিক টাকার তেলে ভোলার সঙ্গে আসল পাংকা ভোলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ: মাছ ধরাই তাদের জীবিকা, মাছ ধরে কোনোরকমে চলে সংসার। মাছ ধরে যে টুকু অর্থ উপার্জন হয় তাতেই কোনওরকমে চলে কাকদ্বীপ ও নামখানার মৎস্যজীবীদের সংসার। তবে এবার সেই দুঃখের দিন শেষ‌। এবার মাছ ধরতে গিয়ে লক্ষীলাভ হল তাঁদের।
তেলে ভোলা মাছ
তেলে ভোলা মাছ
advertisement

বৃহস্পতিবার এফবি মা বাসন্তী নামের ট্রলার নিয়ে ১৭ জন মৎস্যজীবী কাকদ্বীপ থেকে পাড়ি দিয়েছিল গভীর সমুদ্রে। জাল ফেলার পর তাঁরা অপেক্ষা করছিলেন জালে মাছ পড়ার। শনিবার কেদুয়া দ্বীপের খালের কাছে হঠাৎই জাল ভারি ঠেকে মৎস্যজীবীদের কাছে।

আরও পড়ুন -  South 24 Paragans News: দোকান বন্ধ করে তখন বাড়ি যাচ্ছিলেন চা বিক্রেতা, একটা বাইক শেষ করে দিল সবকিছু!

advertisement

আনন্দে আত্মহারা হয়ে ওঠে তাঁরা, তবে চমক তখনও বাকি। জাল টেনে ট্রলারে তুললেই দেখা যায় সেখানে পড়েছে ২৯ টি তেলে ভোলা মাছ। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। রাতারাতি ভাগ্য বদলে যাওয়ায় খুশি মৎস্যজীবীরা‌।

আরও পড়ুন -  Gigantic Fish: জাল গোটাতেই চমক ! গঙ্গায় ৯১ কেজি ওজনের বিশাল মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে

advertisement

দক্ষিণ ২৪ পরগণার এই মৎস্যজীবীদের উপরি পাওনা হিসাবে ৮০ ক্যারেট পাংকা ভোলা মাছও গিয়েছে। এই বিপুল পরিমাণ মাছ নিয়ে মৎস্যজীবীরা ইতিমধ্যে নামখানার ঘাটে ফিরেছেন‌। এরপর সেগুলিকে নিয়ে যাওয়া হবে ডায়মন্ডহারবারে। সেখানে নগেন্দ্রবাজারের ফিশ মার্কেটে এগুলিকে বিক্রি করার কাজ চলবে‌‌। লক্ষাধিক টাকায় বিক্রি হবে এই মাছ। এর ফলে ভাগ্য ফিরতে চলেছে মৎস্যজীবীদের। খুশি মৎস্যজীবীদের পরিবারের লোকজনও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

Nawab Mullick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : সমুদ্রে জাল ফেলে মালামাল হয়ে গেলেন মৎস্যজীবীরা, উঠল লক্ষাধিক টাকার মাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল