TRENDING:

Hooghly News: বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু কৃষকের

Last Updated:

বেপরোয়া বাইক এসে তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর পড়ে যান আব্দুর রহিম। গুরুতর আহত হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বেপরোয়া বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে পুরশুড়ার মারকুন্ডা এলাকায়। মৃত কৃষকের নাম আব্দুর রহিম (৫৯)।
advertisement

আরও পড়ুন: ঘর থেকে চা শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কৃষক রাজ্য সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি বেপরোয়া বাইক এসে তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর পড়ে যান আব্দুর রহিম। গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। কিন্তু তার আগেই ওই কৃষক মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা গিয়েছে। এরপরই হুগলির পুরশুড়ার উত্তেজনা ছড়িয়ে পড়ে।

advertisement

View More

মৃত কৃষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি চাষের জমিতে জল দিতে যাচ্ছিলেন। জল আনার জন্যই রাজ্য সড়কে ওঠেন। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। তাঁকে দ্রুত পুরশুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘাতক বাইকটি আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। যদিও পালিয়ে গিয়েছে বাইক চালক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু কৃষকের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল