TRENDING:

IMD Hooghly Weather Update: নিম্নচাপের চোখ রাঙানি, তড়তড়িয়ে বাড়ছে পারদ! বৃষ্টি না অন্যকিছু? আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Updates Today: বসন্তের বিদায়বেলায় গরমের দাপট শুরু হুগলিতে। তবে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আবহাওয়ার মেজাজ পাল্টাতে পারে। আজ কি হুগলির আকাশে বৃষ্টির দেখা মিলবে না কি রোদের তেজেই পুড়তে হবে? হাওয়া অফিসের বিশেষ রিপোর্ট।
advertisement
1/5
নিম্নচাপের চোখ রাঙানি, তড়তড়িয়ে বাড়ছে পারদ! বৃষ্টি না অন্যকিছু? আজ কেমন থাকবে হুগলি
বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ শক্তি হারানোর পর নতুন করে আরেকটি নিম্নচাপ মাথা চাড়া দিচ্ছে। তার প্রভাবেই আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই সকল পরিস্থিতির মাঝেই এখন তড়তড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ।
advertisement
2/5
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এমন পরিস্থিতিতে আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া, হুগলি কি বৃষ্টিতে ভিজবে? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার লেটেস্ট আপডেট।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে প্রকাশ করা রিপোর্ট থেকে জানা যাচ্ছে, হুগলির সর্বোচ্চ তাপমাত্রা এখন বৃদ্ধি পেয়ে ৩১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৭৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করে।
advertisement
4/5
এখন প্রশ্ন হল হুগলিতে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, দক্ষিণবঙ্গের অন্যান্য বেশ কিছু জেলার পাশাপাশি হুগলিতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২৩ তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে আটটার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
5/5
আজ সকাল থেকেই হুগলিতে ঠান্ডা নামেই ছিল। ফ্যান চালাতে হয়েছে বাসিন্দাদের। এর পাশাপাশি সকাল থেকেই রোদ ঝলমলে দিনের দেখা মিলেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: নিম্নচাপের চোখ রাঙানি, তড়তড়িয়ে বাড়ছে পারদ! বৃষ্টি না অন্যকিছু? আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল