advertisement

IMD Hooghly Weather Update: দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট রদবদল! ১ জেলায় বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে হুগলি? জানিয়ে দিল IMD

Last Updated:
Hooghly Weather Updates Today: বসন্তের শুরুতেই খামখেয়ালি আবহাওয়া। দক্ষিণবঙ্গের একটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। আর এমন পরিস্থিতিতে হুগলিতে রোদের তেজ বাড়বে না নামবে বৃষ্টি? আইএমডি-র বুলেটিন দেখে নিন একনজরে।
1/5
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিরাট রদবদল লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গে এখন শীতের শেষ ল্যাপ। আর এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে রদবদল আরও ভালভাবেই লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এমন পরিস্থিতিতে কেমন থাকবে হুগলির আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক।

2/5
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার পর বৃহস্পতিবার তা সেই জায়গাতেই অবস্থান করে। পরে সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়া শুরু করে। তবে এই নিম্নচাপ আজ শুক্রবার শক্তিক্ষয় করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও নতুন করে আবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। যেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস।

3/5
এমন পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর আগামী ২৪ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যদিও বাকি অন্যান্য জেলায় কোনও সতর্কতা নেই বলেই জানানো হয়েছে।

4/5
অন্যদিকে শীত বিদায়ের মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ আবহে তড়তড়িয়ে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাচ্ছে হুগলিতে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩১.২° সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। স্বাভাবিকভাবেই এখন আর হুগলিতে শীতের অনুভূতি নেই বললেই চলে। সকাল সন্ধে হালকা শীতের আমেজ যদিও এখনও বজায় রয়েছে।

5/5
আজ শুক্রবার সকাল থেকে ঠান্ডা একেবারেই কম। অন্যদিকে সূর্যের দেখা মিললেও রোদের তেজ নেই সেইভাবে। পাশাপাশি এদিন কুয়াশাও লক্ষ্য করা যায়নি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি হুগলিতেও তাপমাত্রার পারদ দু-তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। তবে এরপর কয়েকদিন একই রকম তাপমাত্রা লক্ষ্য করা যাবে।