advertisement

Litchi Mukul Protection Tips: গাছ ভর্তি হবে লিচু, রোদে পুড়বে না একটিও মুকুল! আসল খেলা কৃষি দফতরের এই গোপন টোটকায়

Last Updated:

Litchi Mukul Protection Tips: প্রচণ্ড গরমে লিচুর মুকুল শুকিয়ে ঝরে যাচ্ছে? বাগান মালিকদের দুশ্চিন্তা দূর করতে কৃষি দফতর নিয়ে এল বিশেষ সমাধান। সামান্য কিছু পরিচর্যা আর সঠিক টোটকা ব্যবহার করলেই লিচু গাছে আসবে রেকর্ড পরিমাণ ফলন।

+
লিচু

লিচু গাছের মুকুল 

দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: মরশুমি ফলের মধ্যে অন্যতম হল লিচু। লিচু গাছের মুকুল কীভাবে বাঁচাবেন। সাধারণত ফেব্রুয়ারির শেষে লিচু গাছের মুকুল আসা শুরু করে। তবে শুরুতে গাছ ভরে যায় মুকুলে কিন্তু সেই মুকুল বাঁচিয়ে রাখা অনেকটাই কঠিন ব্যাপার হয়ে থাকে। আমরা অনেক সময় ভাবি আমাদের গাছে অনেক মুকুল আসছে কিন্তু তবুও কেন ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, এই ঝরে পড়ে যাওয়া থেকে কীভাবে রোধ করবে জানালেন কৃষি বিজ্ঞানী।
তিনি জানান এই সময় লিচুর মুকুল থেকে ধীরে ধীরে লিচু আসতে শুরু করবে। বল আসা কিছুদিন পর লিচুর সব থেকে বড় সমস্যা লিচুর ফাটল। যার কারণে প্রচুর কলম নষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে চাষি ভাইরা দেড় থেকে দু’লিটার জলে বোরন দেড় থেকে দু’গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। এবার লিচুর ভাল রঙের জন্য পটাশিয়াম সালফেট স্প্রে করতে হবে। তার পাশাপাশি আরও ভাল ফলানোর জন্য ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করলে ফলনও আরও অনেক ভাল হবে।
advertisement
advertisement
তাই এগুলি ব্যবহার করে ভাল ভাবে চাষ করার জন্য অত্যন্ত কাজে আসবে। মূলত বারুইপুরের জয়নগর, ধপধপি এক ও দু’নম্বর, কল্যাণপুর, শিখরবালি এক ও দু’নম্বর, শংকরপুর এক নম্বর, রামনগর এক নম্বর, হাড়দহ, বৃন্দাখালি, নবগ্রাম এলাকায় লিচুর রমরমা বাজার। কেউ গাছ লিজ নিয়ে কারবার চালান। কেউ নিজের বাগানে চাষ করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বারুইপুরে এলাকায় দুই প্রকারের লিচু মেলে। দেশি ও বোম্বাই। চাষিদের বক্তব্য বোম্বাই লিচুর বীজ ছোট। আকারেও ছোট। খেতে সুস্বাদু। বোম্বাই নামটি চাষিদেরই দেওয়া। বাপ-ঠাকুরদার আমল থেকে এই প্রজাতির লিচু পরিচিত হয়ে আসছে। অন্যদিকে দেশি লিচুর বীজ বড়। আকারেও বড়। খেতে একটু টক।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Litchi Mukul Protection Tips: গাছ ভর্তি হবে লিচু, রোদে পুড়বে না একটিও মুকুল! আসল খেলা কৃষি দফতরের এই গোপন টোটকায়
Next Article
advertisement
Sunidhi Chauhan Cries on Stage: "আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
"আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
  • গান গাইতে গাইতে হঠাৎই গলা ধরে এল তাঁর, চোখ ফেটে বেরিয়ে এল জল

  • সম্ভবত তাঁর এতদিনের কেরিয়ারে এমন কখনও হয়নি

  • শনিবার লখনউয়ের সন্ধ্যা দেখল এক অন্য সুনিধিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement