আধুনিক পদ্ধতি অবলম্বন করে কুল চাষে দারুন লাভের সুযোগ। ছোট গাছেই প্রচুর পরিমাণে ফসল। চাহিদার সঙ্গে, বাজারে বিক্রি হচ্ছে এই কুল। হাওড়া জয়পুর এর কৃষকের বাগান থেকে টানা দুই থেকে আড়াই মাস, প্রতিদিন ৬০ থেকে ৭০ কেজি কুল বাজারজাত হচ্ছে।
আরও পড়ুন: কবে আসবে পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা ? জেনে নিন এখানে
advertisement
অন্যান্য ফসলের থেকে এই কুল চাষ অনেক কম শ্রমের। সময় মত পরিচর্যা করলে ঝুঁকিও কম। এই চাষে লাভের পরিমাণ অনেক বেশি।
কুল ফসল শেষে, গাছের ডালপালা কেটে সার প্রয়োগ করা এরপর গরমকাল থেকে বর্ষাকাল নতুন শাখা-প্রশাখা গজানোর পর কাটিং পদ্ধতিতে গাছ ঝাঁকালো করা। এরপর শীতের শুরুতেই গাছে ফুল আসতে শুরু করে। এবার উপযুক্ত পরিচর্চার মাধ্যমে জানুয়ারির শেষ দিক থেকে ফল খাবার উপযুক্ত হতে থাকে।
আরও পড়ুন: সত্যি কি ৮০ হাজার টাকায় নেমে আসবে সোনার দাম ? কবে ? জেনে নিন
এ প্রসঙ্গে কুল চাষী তাপস করাতি জানান, বাগানে ৮০ টি বোন সুন্দরী কুলের গাছ লাগিয়ে প্রতিদিন ৬০-৭০ কেজি কুল পাওয়া যাচ্ছে। বাজারে অন্যান্য কুলের থেকে এই কুলের চাহিদা দারুন। পাইকারি বাজারেও চড়া মূল্য, প্রতি কেজি ৫০ টাকা (পাইকারি) দরে বিক্রি।
রাকেশ মাইতি





