PM Kisan: কবে আসবে পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা ? জেনে নিন এখানে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির জন্য অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ কৃষক। মার্চ ২০২৬-এ ২২তম কিস্তি প্রকাশিত হতে পারে বলে জল্পনা। তবে এখনও সরকারিভাবে তারিখ ঘোষণা হয়নি। কীভাবে স্ট্যাটাস চেক করবেন ও e-KYC সম্পূর্ণ করবেন, জেনে নিন এখানে।
কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM Kisan Samman Nidhi)।এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে তিন কিস্তিতে প্রদান করা হয়।এখন পর্যন্ত সরকার এই প্রকল্পের ২১টি কিস্তির টাকা ইতিমধ্যেই ট্রান্সফার করেছে।
advertisement
নরেন্দ্র মোদি ১৯ নভেম্বর তামিলনাড়ুর Coimbatore-এ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২১তম কিস্তি প্রকাশ করেন। এই কিস্তির মাধ্যমে ৯ কোটিরও বেশি কৃষকের মধ্যে মোট ১৮,০০০ কোটি টাকা বিতরণ করা হয়।এ পর্যন্ত ২১টি কিস্তির মাধ্যমে এই প্রকল্পের অধীনে ৪ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তি (২২তম কিস্তি) ২০২৬ সালের মার্চ মাসে প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।এদিকে কৃষকদের জন্য নিজের যোগ্যতা (eligibility) যাচাই করা, ই-KYC সম্পূর্ণ করা এবং উপভোক্তা (beneficiary) স্ট্যাটাস পরীক্ষা করা অত্যন্ত জরুরি। যারা এখনও আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
প্রধানমন্ত্রী কিষান স্কিমের সুবিধা কারা পাবেন ?প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের কিস্তি পাওয়ার জন্য একজন ব্যক্তিকে নিচের শর্তগুলি পূরণ করতে হবে—তিনি অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।তাঁর নিজের চাষযোগ্য জমি থাকতে হবে।ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে।অবসরপ্রাপ্ত ব্যক্তি মাসে কমপক্ষে ১০,০০০ টাকা পেনশন পেলে এই সুবিধা মিলবে না।তিনি আয়কর রিটার্ন দাখিল করলে (Income Tax payer) মিলবে না সুবিধা।তিনি কোনও প্রাতিষ্ঠানিক জমির মালিক (institutional landholder) যেন না হয়।









