TRENDING:

'ইজরায়েলে' ১০,০০০ ভারতীয় টাকা 'কত' হয়ে যাবে জানেন...? শুনলেই চমকাবেন, শিওর!

Last Updated:
Indian Rupee Vs Israel shekel: মধ্যপ্রাচ্যে ইরান ইজরায়েল সংঘর্ষ ঘিরে উত্তাপ তুঙ্গে! এই পরিস্থিতিতে আলোচনায় বার বার উঠে আসছে ইজরায়েল ও ইরানের মতো দেশের নাম। ১০,০০০ ভারতীয় টাকা নিয়ে আপনি ইজরায়েলে গেলে কত হতে পারে সেই টাকার দাম? শুনলে বিশ্বাস হবে না আপনারও।
advertisement
1/13
'ইজরায়েলে' ১০,০০০ ভারতীয় টাকা 'কত' হয়ে যাবে জানেন...? শুনলেই চমকাবেন, শিওর!
২০২৬ সালের মার্চ মাস অনুযায়ী, ১০,০০০ ভারতীয় রুপি ইজরায়েলে গেলে কত হতে পারে শুনলে বিশ্বাস হবে না আপনারও। তবে যেহেতু ইজরায়েল একটি ব্যয়বহুল দেশ, তাই এই পরিমান অর্থ দিয়ে কয়েকটি ভাল খাবার খাওয়া বা দেশের ভিতরে বেড়ানোর খরচও হয়ে যাবে।
advertisement
2/13
ইরান-ইজরায়েল যুদ্ধ আবহে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আজকাল প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে। এই প্রশ্নে বারবারই নানা আলোচনায় উঠে আসছে ইজরায়েলের মতো দেশের নাম। সেখানকার সমাজ, অর্থনীতি থেকে ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক।
advertisement
3/13
আচ্ছা বলুন তো ইজরায়েলের মতো একটি উন্নত দেশে ভারতীয় রুপির মূল্য ঠিক কত? হিসেব বলছে, ২০২৬ সালের মার্চ মাসের সর্বশেষ বিনিময় হার অনুযায়ী, ১০,০০০ ভারতীয় রুপি প্রায় ৩৩৫ ইজরায়েলি শেকেলের (ILS) সমান।
advertisement
4/13
ইজরায়েলকে মূলত একটি ব্যয়বহুল দেশ হিসেবে বিবেচনা করা হয়। তাই ইজারেলের বাজারে ১০,০০০ ভারতীয় টাকা, যা এই দেশে বেশ মোটা অঙ্ক বলে বিবেচিত হয়, তার পরিমান ঠিক কত হতে পারে এটা জানলে অনেকটা স্পষ্ট হয়ে যাবে দুই দেশের টাকার বিনিময়ের হিসেব।
advertisement
5/13
আসলে ১০,০০০ টাকা ভারতে একটি যথেষ্ট বড় অঙ্কের টাকা বলে মনে হলেও জানলে অবাক হবেন যে এই পরিমান টাকা ইজরায়েলে নিয়ে গেলে তা দিয়ে তেল আভিভ বা জেরুজালেমের মতো ইজরায়েলি শহরগুলিতে খুব সামান্য খরচই করা যেতে পারে।
advertisement
6/13
মুদ্রা বিনিময় এবং ভারতীয় রুপির মূল্য:বৈদেশিক মুদ্রা বাজারের বর্তমান ওঠানামার কারণে, ১০,০০০ ভারতীয় রুপির মূল্য প্রায় ৩৩১ থেকে ৩৩৫ ইসরায়েলি শেকেলের সমান হয়ে দাঁড়িয়েছে। ইজরায়েলের মুদ্রা, শেকেল, বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা হিসেবে বিবেচিত হয়।
advertisement
7/13
তাই আগামী দিনে আপনি যদি ইজরায়েলে বেড়াতে যান, তবে একটি সাধারণ মানের হোটেলে এক রাতের থাকার খরচ মেটানোর জন্যও এই পরিমাণ অর্থ কিন্তু মোটেই পর্যাপ্ত হবে না। বস্তুত দেশটির অর্থনীতি সে দেশের উচ্চ জীবনযাত্রার মানের উপর নির্ভরশীল, তাই ভারতীয় পর্যটকদের তাদের খরচের জন্য বেশ মোটা অঙ্কেরই অর্থ ব্যয় করতে হয় সে দেশে গেলে।
advertisement
8/13
খাবার ও পানীয়ের জন্য কত খরচ হবে?যেমন একনজরে দেখে নেওয়া যাক, আপনি যদি ৩৩৫ শেকেল নিয়ে ইজরায়েলের কোনও রেস্তোরাঁয় যান, তাহলে সেখানে কী কিনতে পারবেন। শুনলে চোখ কপালে উঠবে, যে ইজরায়েলের একটি মাঝারি মানের রেস্তোরাঁয় দু'জনের খাবারের দাম প্রায় ২০০ থেকে ২৫০ শেকেল হতে পারে।
advertisement
9/13
অর্থাৎ, হিসেব মতো, ১০,০০০ রুপি দিয়ে আপনি কোনও ভাল হোটেলে বড়জোর দুই বা তিনটি ভাল 'ডিশ' শুধু ট্রাই করতে পারেন। তবে ফালাফেল বা হুমুসের মতো জনপ্রিয় রাস্তার খাবার তুলনামূলকভাবে সস্তা। এই সব স্ট্রিট ফুডের এক প্লেটের দাম ২০ থেকে ৪০ শেকেলের মধ্যেই হয়। যদিও ভারতের ১০,০০০ টাকা দিয়ে আপনি মাত্র ১০-১২ বারই এই ধরণের স্ট্রিট ফুড উপভোগ করতে পারবেন।
advertisement
10/13
পরিবহন এবং স্থানীয় ভ্রমণের খরচ:ইজরায়েলে গণপরিবহন ব্যবস্থা খুবই সুসংঘটিত হলেও বেশ ব্যয়বহুল। বাস বা ট্রেনের একমুখী টিকিটের দাম গড়ে ৬ থেকে ১৫ শেকেলের মধ্যে। যদি আপনি ট্যাক্সি নিতে চান, তবে মাত্র ১০-১৫ মিনিটের একটি ছোট যাত্রার জন্যও আপনার ৫০ থেকে ৮০ শেকেল খরচ হতে পারে।
advertisement
11/13
সুতরাং, মাত্র ৪-৫টি ক্যাব রাইডেই আপনার ১০,০০০ ভারতীয় টাকা মুহূর্তেই মধ্যে শেষ হয়ে যাবে। এই কারণেই এখানে পর্যটকদের জন্য, খরচ নিয়ন্ত্রণে রাখতে রাভ-কাভ কার্ড কেনা একটি ভাল বিকল্প হতে পারে।
advertisement
12/13
কেনাকাটা এবং অন্যান্য দৈনন্দিন চাহিদা:ইজরায়েলে কেনাকাটাও বেশ ব্যয়বহুল। একজোড়া ব্র্যান্ডেড জিন্স বা ভাল জুতো কিনতে ৩০০ থেকে ৫০০ শেকেল লাগতে পারে, যা নিমেষে আপনার ১০,০০০ রুপির বাজেট ছাড়িয়ে যেতে পারে। এখানকার সুপারমার্কেটগুলিতে এক লিটার দুধের দাম প্রায় ৬-৭ শেকেল এবং এক ডজন ডিমের দাম প্রায় ১৫ শেকেল।
advertisement
13/13
সার্বিকভাবে, ইজরায়েলে গেলে ভারতের ১০,০০০ রুপির ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে কমে যায়। দেশটির মুদ্রাস্ফীতির হার এবং উচ্চ মাথাপিছু আয়ের কারণেই ভারতীয় মুদ্রা শুধুমাত্র একটি সীমিত পরিসরের মধ্যেই এখানে ব্যবহার করা সম্ভব।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
'ইজরায়েলে' ১০,০০০ ভারতীয় টাকা 'কত' হয়ে যাবে জানেন...? শুনলেই চমকাবেন, শিওর!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল