TRENDING:

IMD Hooghly Weather Update: শীত বিদায়ের আগে আবহাওয়ার মেগা খেলা! উত্তর-দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আজ কী হতে চলেছে হুগলিতে জানালো হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Updates Today: বিদায়বেলায় শীতের অন্য মেজাজ! উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। হুগলি জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কতটা? জানুন হাওয়া অফিসের লেটেস্ট আপডেট।
advertisement
1/5
শীত বিদায়ের আগে আবহাওয়ার মেগা খেলা! উত্তর-দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারালেও নতুন করে একটি নিম্নচাপ তৈরীর সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখন রাজ্যে বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমন পরিস্থিতিতে আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক।
advertisement
2/5
পশ্চিমী ঝঞ্ঝা ও সাগরে সিস্টেমের কারণে রাজ্যজুড়ে আবহাওয়া ব্যাপক বদল লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে উধাও হচ্ছে শীত। তবে এসবের মধ্যেও রবিবার হালকা শীতের আমেজ বজায় রয়েছে হুগলিতে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যাবে বলেই আশা।
advertisement
3/5
আজ রবিবার হুগলিতে হালকা ঠান্ডা বজায় থাকার পাশাপাশি হালকা কুয়াশা রয়েছে। সকাল থেকে রোদের দেখা পাওয়া যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলে রোদের দেখা পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে হালকা উত্তরে হাওয়া রয়েছে জেলায়।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী শনিবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে পৌঁছে গিয়েছিল ৩১ ডিগ্রিতে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গত ২৪ ঘন্টায় ৫৮ থেকে ৭১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও হুগলিতে সোমবার বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারির মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে।
advertisement
5/5
অন্যদিকে রবিবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি ছিল বলেই জানা যাচ্ছে, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে হুগলি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: শীত বিদায়ের আগে আবহাওয়ার মেগা খেলা! উত্তর-দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আজ কী হতে চলেছে হুগলিতে জানালো হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল