Red Tamarind: লাল মিষ্টি তেঁতুল চাষে স্বনির্ভরতার সম্ভাবনা, বসিরহাটে নজর কাড়ছে নতুন প্রজাতির গাছ
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বসিরহাট এলাকায় নতুন প্রজাতির লাল মিষ্টি তেঁতুল গাছ কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। কম যত্নে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনার কারণে এই চাষ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।
advertisement
1/6

তেঁতুল মানেই টক— এমন ধারণাই বহুদিন ধরে প্রচলিত। কিন্তু সেই ধারণাকে বদলে দিচ্ছে নতুন প্রজাতির লাল মিষ্টি তেঁতুল। সাধারণ টক তেঁতুলের পাশাপাশি এখন বাজারে দেখা মিলছে টক-মিষ্টি স্বাদের বিশেষ এই তেঁতুলের। তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল আসে, আর যদি সেই তেঁতুল হয় সিঁদুর বর্ণের লাল এবং স্বাদে একটু আলাদা, তাহলে তা স্বাদ নেওয়ার আগ্রহ আরও বেড়ে যায়।
advertisement
2/6
এই বিশেষ প্রজাতির তেঁতুল বাইরে থেকে দেখতে ধূসর-সবুজ হলেও ভেতরে থাকে লাল টকটকে সিঁদুর রঙের শাঁস। স্বাদে টক-মিষ্টি হওয়ায় এর আচার ও বিভিন্ন খাবারে ব্যবহারও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। তেঁতুল গাছ নিয়ে সমাজে নানা ভৌতিক কাহিনি থাকলেও এই আধুনিক প্রজাতির মিষ্টি তেঁতুল গাছে ভূতের কোনো গল্প নেই, বরং রয়েছে অসাধারণ স্বাদ ও পুষ্টিগুণ।
advertisement
3/6
চাষের দিক থেকেও এই তেঁতুল বেশ সুবিধাজনক। ফুল থেকে ফল ধরতে সাধারণত প্রায় সাত মাস সময় লাগে। বর্ষা ও শীতের শেষভাগে বছরে প্রায় দু’বার এই থাই মিষ্টি তেঁতুলের ফলন পাওয়া যায়। গাছের তেমন বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, নিয়মিত জল দেওয়া এবং মাসে একবার সরষের খোল মিশ্রিত পচা জল দিলেই গাছ ভালভাবে বৃদ্ধি পায়।
advertisement
4/6
তবে গাছ লাগানোর সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি। সঠিক জায়গা নির্বাচন ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারা রোপণ করলে গাছ দ্রুত বাড়ে এবং ফলনও ভালো হয়। পরিচর্যার তুলনায় সঠিকভাবে চারা লাগানোই এই গাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন চাষিরা।
advertisement
5/6
এই নতুন প্রজাতির মিষ্টি তেঁতুল এখন দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটেও। বসিরহাটের ‘হংকং’ নামে একটি উদ্যানে পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে এই তেঁতুল গাছ। সেখানে গাছে গাছে থোকা থোকা তেঁতুল ঝুলতে দেখা যাচ্ছে, যা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি স্বাদেও আলাদা।
advertisement
6/6
চাষের উদ্যোক্তা আমিনুর ইসলাম জানান, পরীক্ষামূলকভাবে এই গাছ লাগিয়ে বেশ ভাল ফলন পাওয়া গেছে। সাধারণ তেঁতুলের তুলনায় এই তেঁতুল আকারে বড় এবং ভেতরে লাল শাঁসযুক্ত। ভাল ফলনের কারণে এবার বাণিজ্যিকভাবে এই তেঁতুল চাষের পরিকল্পনা করছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে চারাগাছ বিক্রি করেও স্বনির্ভর হওয়ার সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Red Tamarind: লাল মিষ্টি তেঁতুল চাষে স্বনির্ভরতার সম্ভাবনা, বসিরহাটে নজর কাড়ছে নতুন প্রজাতির গাছ