TRENDING:

শহরে এলেন জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ! বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার

Last Updated:

এসআইআর নিয়ে রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি, তার মধ্যে শহরে এসে পৌঁছলেন দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। বিমানবন্দর থেকে বেরোনোর পরেই দেশের নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানো হয় ভিআইপি রোডে হলদিরামের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসআইআর নিয়ে রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি, তার মধ্যে শহরে এসে পৌঁছলেন দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। বিমানবন্দর থেকে বেরোনোর পরেই দেশের নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানো হয় ভিআইপি রোডে হলদিরামের কাছে।
শহরে জ্ঞানেশ কুমার
শহরে জ্ঞানেশ কুমার
advertisement

বেশ কিছু এসএফআই কর্মী-সমর্থক সেখানে জড়ো হয়ে কালো পতাকা দেখান। এছাড়াও ওয়েস্টিন হোটেলের আগেই বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর মানুষ জড়ো হন। সেখানে জ্ঞানেস কুমারকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং কালো কাপড় দেখানো হয়। বিধায়ক তাপস চ্যাটার্জী নিজে গলায় কালো কাপড় ঝুলিয়েছে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন: ফাইনালেও সঞ্জু ধামাকা! সুযোগই পাচ্ছিলেন না, স্যামসনের তাণ্ডবেই ৩ নকআউট ম্যাচে রানের পাহাড়ে ভারত

advertisement

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কলকাতায় এসেছেন নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সাঁধু এবং বিবেক জোশী।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, “আমরা চাই ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে ১৯০ জন জুডিশিয়াল অফিসার চলে এসেছেন। কাল থেকে কাজ শুরু হবে। আমাদের সব রকম প্রস্তুত রয়েছে”।|

advertisement

আরও পড়ুন: বাংলাদেশে ওসমান হাদি খুনে গ্রেফতার অভিযুক্ত! বনগাঁ সীমান্ত থেকে ধৃত দুই সন্দেহভাজন

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

রাজ্য কবে নির্বাচন হবে, কী ভাবে বিবেচনাধীন ভোটারদের তালিকা দ্রুত নিষ্পত্তি হবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে সকাল ১০টা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ। সে জন্য রাজ্য ও কেন্দ্রের আটটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, ১৫ মিনিট করে বৈঠক হবে রাজনৈতিক দলগুলির সঙ্গে। কলকাতা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ ১২ জন। সোমবার একাধিক বৈঠক রয়েছে, সেখান থেকেই রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা আসতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরে এলেন জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ! বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল