advertisement

Women Cricket In Jungle Mahal: ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি

Last Updated:

Women Cricket In Jungle Mahal:জঙ্গলমহলের অলিগলিতে এখন তৈরি হচ্ছে আগামীর রিচা ঘোষেরা। ভয়ডরহীন এই ক্রিকেটীয় লড়াই বুঝিয়ে দিচ্ছে, কেবল ফুটবল নয়, বাইশ গজের লড়াইয়েও বাংলার মেয়েরা এবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে। 

+
ক্রিকেটে

ক্রিকেটে মেয়েরা

পশ্চিম মেদিনীপুর: ধুলো ওড়া রুক্ষ মাটি। এক সময় যেখানে শুধু ফুটবল পায়ে দাপিয়ে বেড়াত কিশোরের দল, আজ সেখানে ছবিটা আমূল বদলেছে। হাতে খেলনা বা পুতুল নয়, জঙ্গলমহলের মেয়েরা এখন শক্ত হাতে তুলে নিয়েছে উইলোর ব্যাট। হেলমেট-প্যাড পরে নির্ভীক চোখে তারা সামলাচ্ছে ডিউজ বলের গতি। ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ কাঁপাচ্ছে পশ্চিম মেদিনীপুরের অনুশ্রী, হিয়া ও ঐশিকারা।
২০২৫ সালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় ইতিহাস গড়েছে। ঝুলন গোস্বামীর উত্তরসূরিদের সেই বিশ্ববিজয়ই এখন অনুঘটকের কাজ করছে মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামগুলোতে। বেলদার মাঠে প্র্যাকটিস সেশনে এখন মেয়েদের দাপট চোখে পড়ার মত। কারও আদর্শ মহেন্দ্র সিং ধোনি কিংবা হার্দিক পান্ডিয়া, কেউ আবার মজে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের কিপিংয়ে। এক সময় মেয়েদের ক্রিকেট নিয়ে সামাজিক অনীহা থাকলেও, রিচাদের সাফল্য এখন বাংলার অলিগলিতে নতুন স্বপ্নের বীজ বুনে দিয়েছে।
advertisement
advertisement
আলাদা পরিকাঠামো বা আলাদা মাঠের বালাই নেই। তাই ছেলেদের সঙ্গেই পাল্লা দিয়ে নেট প্র্যাকটিস চলে সকাল-বিকেল। পেস বোলিংয়ের গতি হোক বা স্পিনের মায়াজাল— কোনও বিভাগেই পিছিয়ে নেই এই কিশোরীরা। তাঁদের এই লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে পরিবার। রক্ষণশীলতার আগল ভেঙে মা-বাবার হাত ধরেই তারা মাঠে আসছে। অভিভাবকদের একটাই বক্তব্য, “মেয়েরা এখন আর পিছিয়ে নেই, সুযোগ পেলে ওরাই মুখ উজ্জ্বল করবে।”
advertisement
জঙ্গলমহলের অলিগলিতে এখন তৈরি হচ্ছে আগামীর রিচা ঘোষেরা। ভয়ডরহীন এই ক্রিকেটীয় লড়াই বুঝিয়ে দিচ্ছে, কেবল ফুটবল নয়, বাইশ গজের লড়াইয়েও বাংলার মেয়েরা এবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে। তাদের লক্ষ্য এখন একটাই— লক্ষ্যভেদ করে একদিন জাতীয় দলের নীল জার্সি গায়ে চাপান।
Ranjan Chanda
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Women Cricket In Jungle Mahal: ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement