Congress Candidate List: আজ রাতেই প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস, ২৮৬ আসনে নাম চূড়ান্ত! লড়াইয়ে অধীর সহ সিনিয়র নেতারা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার কাজ অনেকটাই শেষ করে ফেলেছে৷
আজ রাতেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে কংগ্রেস৷ রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য শনিবারই দিল্লিতে বৈঠকে বসেছিল কংগ্রেসের নির্বাচনী কমিটি৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধি ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং অধীর রঞ্জন চৌধুরীর মতো রাজ্যের সিনিয়র নেতারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন৷
বৈঠক শেষে কংগ্রেসের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মীর জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৮৬টি আসনের প্রার্থীদের নামই কংগ্রেস চূড়ান্ত করে ফেলেছে৷ আজ রাতেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে৷ বাকি ৮টি আসনে প্রার্থীদের নামও চূড়ান্ত করে আজ গভীর রাতে অথবা আগামিকাল সকালের মধ্যে বাকি ৮টি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে৷
advertisement
#WATCH | Delhi: Congress leader Ghulam Ahmad Mir says, “Elections have already begun in five places, including West Bengal. There will be elections there in two phases… Regarding this, the Congress Party has already decided that we will field our candidates in all 294 seats and… https://t.co/5JVlTLocjh pic.twitter.com/jd6dRWVy3t
— ANI (@ANI) March 28, 2026
advertisement
advertisement
তৃণমূল ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে৷ পাহাড়ের তিনটি আসনে শুধু বিজিপিএমকে সমর্থন করছে শাসক দল৷ বিজেপি-ও তিন দফায় ২৭৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে৷ বামেরাও ২২৭টি আসনে প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে৷
কংগ্রেস এবার রাজ্যে বিধানসভা ভোটে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে৷ সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে রাজ্যের অধিকাংশ সিনিয়র নেতাকেই প্রার্থী করছে কংগ্রেস৷ তালিকায় অধীররঞ্জন চৌধুরী, শুভঙ্কর সরকার, নেপাল মাহাতোদের মতো সিনিয়র নেতা এবং প্রাক্তন বিধায়কদের নামও থাকতে পারে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2026 8:51 PM IST










