TRENDING:

অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের

Last Updated:

২০২৬-এ বাংলায় বিরাট জনমত নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে সরকার প্রতিষ্ঠা করতে চলেছে । ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ’-তে একসঙ্গে বিজেপি সরকার করতে চলেছে এবার । ওড়িশা এবং বিহারের পর এবার বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি করলেন অমিত শাহ।

advertisement
কলকাতা: তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ৩৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ করেছেন অমিত শাহ। এর জন্যেই ঝটিতি সফরে কলকাতায় এসেছিলেন তিনি। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপির শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গে এক সরকার আনার কথা বলেছেন শাহ। তাঁর কথায়, ‘‘অনেক বছর পর বাংলা, বিহার এবং ওড়িশায় একই দলের সরকার হতে চলেছে।’’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে বলে দাবি করলেন অমিত শাহ।
'অঙ্গ বঙ্গ কলিঙ্গ-তে একসঙ্গে বিজেপি সরকার গড়বে', আর কী বললেন শাহ?
'অঙ্গ বঙ্গ কলিঙ্গ-তে একসঙ্গে বিজেপি সরকার গড়বে', আর কী বললেন শাহ?
advertisement

আরও পড়ুন– ‘ট্রাম্প প্রণালী…অর্থাৎ হরমুজ…’ হঠাৎ এ কী কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ! কী বোঝাতে চাইলেন তিনি?

অঙ্গ, কলিঙ্গের পর এবার বঙ্গ। বাংলায় পূণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়ার জন্য প্রস্তুত। শনিবার এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন ২০১৫-এ প্রথমবার জম্মু-কাশ্মীরে এনডিএ সরকার হয়েছে। ২০১৬-এ অসমে প্রথমবার বিজেপির সরকার হয়েছে। ১৭ সালে মণিপুরে, হরিয়ানা, অরুণাচলে প্রথমবার বিজেপির সরকার গঠন হয়েছে। ২০১৮-এ ত্রিপুরায় ক্ষমতায় এসেছে। ২০২৪-এ প্রথমবার ওড়িশায়, ২০২৫-এ বিহারে এনডিএ সরকার এবং এবার ২০২৬-এ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি সরকার গড়বে। পশ্চিমবঙ্গে জেতার সঙ্গে সঙ্গে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ তিন জায়গাতেই একই সরকার গঠন হবে বলে দাবি অমিত শাহের।

advertisement

আরও পড়ুন-বলেন্দ্র শাহ শপথ নেওয়ার পরেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ! নতুন করে অশান্তির আশঙ্কা

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করেন বলে অভিযোগ করেছেন শাহ। তাঁর দাবি, ভোট এলেই মমতা পা ভেঙে ফেলেন, অসুস্থ হয়ে পড়েন। কোনও না কোনও অসুস্থতা দেখিয়ে জনগণের সহানুভূতি চান। এ বার তা হবে না। অমিত শাহ বলেন, ‘‘অসমে অনুপ্রবেশ বন্ধ হয়েছে। এখন একটাই রাস্তা বাকি অনুপ্রবেশের। তাই পশ্চিমবঙ্গের ভোট গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষা জড়িত এর সঙ্গে।’’ তিনি আরও বলেন, ‘‘তৃণমূলের যে অরাজকতা এবং অপশাসন, তার কী সমাধান, তা-ও বলব। আগে চার্জশিট প্রকাশ করা হল। এর পরে আমরা জানাব যে, আমরা এর অবসানের জন‍্য কী করব।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

পশ্চিমবঙ্গে কর্মসংস্থান প্রসঙ্গে শাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কাটমানি, সিন্ডিকেট, দুর্নীতির কারণে এ রাজ্যে শিল্প অন্ধকারে। তাই এখানে চাকরি নেই। কম রোজগার, কম বেতনের চাকরির কারণও সেই অনুপ্রবেশ।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল