advertisement

Donald Trump: ‘ট্রাম্প প্রণালী...অর্থাৎ হরমুজ...’ হঠাৎ এ কী কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ! কী বোঝাতে চাইলেন তিনি?

Last Updated:

'Strait Of Trump, I Mean Hormuz': মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া চরমপত্রের সময়সীমা ৬ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। ট্রাম্পের দাবি, আলোচনার মাধ্যমে জলপথ খোলার প্রক্রিয়া ‘খুব ভাল’ এগোচ্ছে। যদিও তেহরান সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পাল্টা হুঙ্কার- আলোচনা নয়, বরং তাদের ‘দাবি’ স্বীকার করতে হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে।

‘ট্রাম্প প্রণালী...অর্থাৎ হরমুজ...’ (Photo: AP)
‘ট্রাম্প প্রণালী...অর্থাৎ হরমুজ...’ (Photo: AP)
মায়ামি: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সন্ধ্যায় (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) মজার ছলে হরমুজ প্রণালীকে (Strait of Hormuz) ‘ট্রাম্প প্রণালী’ (Strait of Trump) বলে উল্লেখ করেন, যখন তিনি মায়ামিতে সৌদি আরবের ওয়েলথ ফান্ডের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।
ট্রাম্প ব্যঙ্গ করে বলেন, ‘‘আমরা এখন আলোচনা করছি, আর যদি কিছু করা যেত তাহলে দারুণ হত ৷ কিন্তু ওদের এটা খুলে দিতে হবে। ওদের ট্রাম্প প্রণালী, মানে হরমুজ খুলে দিতে হবে ৷’’ মার্কিন প্রেসিডেন্ট এমনটা বলেতেই দর্শকরা হাসতে লাগলেন। ট্রাম্প বলেন, ‘‘মাফ করবেন, আমি দুঃখিত। এত বড় ভুল করলাম।’’
এর পাশাপাশি ট্রাম্প যোগ করেন, “ফেক নিউজগুলো বলবে যে তিনি দুর্ঘটনাবশত ‘Strait of Trump’ বলেছেন। না, আমার সঙ্গে কোনও দুর্ঘটনা নেই। খুব বেশি না ৷’’
advertisement
advertisement
advertisement
এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বললেন, তিনি এবং মোদি এমন দু’জন মানুষ, যাঁরা কাজ করে দেখান। সকলে তা পারেন না ৷ শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের এই প্রশংসাবার্তা প্রকাশ করেছে। প্রেসিডেন্টের বয়ানে তাতে লেখা হয়েছে, ‘‘ভারতের সঙ্গে আমাদের অসাধারণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী মোদি এবং আমি— আমরা এমন দু’জন মানুষ, যাঁরা কাজ সম্পন্ন করে দেখাই। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: ‘ট্রাম্প প্রণালী...অর্থাৎ হরমুজ...’ হঠাৎ এ কী কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ! কী বোঝাতে চাইলেন তিনি?
Next Article
advertisement
বলেন্দ্র শাহ শপথ নেওয়ার পরেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ! নতুন করে অশান্তির আশঙ্কা
বলেন্দ্র শাহ শপথ নেওয়ার পরেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ! নতুন করে অশান্তির আশঙ্কা
  • গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী

  • কেপি শর্মা ওলি গ্রেফতার

  • শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement