Viral News: নিউ আলিপুরদুয়ার স্টেশনে চাঞ্চল্য! রেলের হাইভোল্টেজ টাওয়ারে উঠল যুবক, শিউরে ওঠা দৃশ্য
- Reported by:Annanya Dey
- Published by:Shubhagata Dey
Last Updated:
Viral News: নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার রেলের ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটির ওপর এক যুবককে দেখতে পান যাত্রী ও রেল কর্মীরা। মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে হইচই পড়ে যায় এবং আতঙ্ক ছড়ায়।
আলিপুরদুয়ার, অনন্যা দে: নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার রেলের ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটির ওপর এক যুবককে দেখতে পান যাত্রী ও রেলকর্মীরা। মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে হইচই পড়ে যায় এবং আতঙ্ক ছড়ায়। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই স্টেশনের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। খবর পেয়ে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে রেল চলাচলও বন্ধ রাখা হয়।
দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল কর্মী ও আরপিএফের সহযোগিতায় ওই যুবককে বুঝিয়ে নিরাপদে নিচে নামানো হয়। জানা গিয়েছে, যুবকের নাম অর্জুন ইন্দোয়ার। তাঁর বাড়ি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম চা বাগান এলাকায়। শুক্রবার সে মুম্বই থেকে ট্রেনে করে নিউ আলিপুরদুয়ার স্টেশনে আসে। এরপরই অজ্ঞাত কারণেই হাই-ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে চড়ে বসে। এই ঘটনায় অসম-বাংলা রুটে প্রায় দেড় ঘণ্টা রেল চলাচল ব্যাহত হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘টক টু মেয়র’ বন্ধ, তবু তাঁর দুর্বার গতি! ‘টক টু গৌতম’ নিয়ে বিরাট চমক গৌতম দেবের, কী হবে সেখানে?
বর্তমানে ওই যুবক সুস্থ রয়েছেন। ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানা গিয়েছে, যুবক সম্ভবত মানসিক ভারসাম্যহীণ। যার কারণে এই ঘটনা ঘটিয়েছে। তবে বাড়তি নজরদারি থাকবে স্টেশনে।
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 28, 2026 8:30 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Viral News: নিউ আলিপুরদুয়ার স্টেশনে চাঞ্চল্য! রেলের হাইভোল্টেজ টাওয়ারে উঠল যুবক, শিউরে ওঠা দৃশ্য










