বলেন্দ্র শাহ শপথ নেওয়ার পরেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ! নতুন করে অশান্তির আশঙ্কা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ex-Nepal PM KP Sharma Oli Arrested: জানা গিয়েছে, শনিবার সকালে প্রথমে রমেশকে গ্রেফতার করা হয়। এর পর গ্রেফতার করা হয় ওলিকে। ঘটনাচক্রে শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র।
কাঠমান্ডু: গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত বছর নেপালে যে Gen Z আন্দোলন মাথাচাড়া দেয়, যে আন্দোলন থেকে হিংসা ছড়ায়, প্রাণহানি ঘটে, সেই সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হল তাঁকে। গ্রেফতার করা হয়েছে নেপালের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও। একদিন আগে অর্থাৎ শুক্রবারই নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ। আর তার পরেই গ্রেফতার করা হল কেপি শর্মা ওলিকে।
জানা গিয়েছে, শনিবার সকালে প্রথমে রমেশকে গ্রেফতার করা হয়। এর পর গ্রেফতার করা হয় ওলিকে। ঘটনাচক্রে শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র। Gen Z আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন তিনি।
advertisement
গত বছরের সেপ্টেম্বর মাস। ফেসবুক, এক্স, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করায় রাজপথে নেমে আসে Gen-Z। জ্বলে ওঠে কাঠমান্ডু, পোখরা, জনকপুর। নির্বিচারে চলে সরকারি দফতরে ভাঙচুর ৷ তবে সব কিছুই শেষ হয়। মাস দু’য়েকের মধ্যেই নিভে যায় এই জেন জি-র ক্ষোভের আগুনের আঁচ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন সুশীলা কার্কি।
advertisement
এর পরে গত ৫ মার্চ সাধারণ নির্বাচন হয় নেপালে। ঝাপা-৫ আসন থেকে দাঁড়ান বলেন্দ্র। তাঁর বিপরীতে ছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বলেন্দ্রর জয় ছিল সময়ের অপেক্ষা মাত্র। ওলিকে ৫০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন তিনি। প্রায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন বলেন্দ্র।
advertisement
গত বছর সেপ্টেম্বর মাসে নেপালে যে দুর্নীতি বিরোধী Gen Z আন্দোলন মাথাচাড়া দেয়, তাতে প্রথম দিনই কমপক্ষে ১৯ জন মারা যান। দু’দিনে মারা যান ৭৬ জন। ২ হাজার ৫২২ জন আহত হন বলে জানা যায়। তদন্তকারীদের দাবি, চোখের সামনে সব দেখেও কোনও পদক্ষেপ করেননি ওলি। গুলি চালানো বন্ধ করার নির্দেশ দেননি। শেষপর্যন্ত বলেন্দ্র ক্ষমতায় আসতেই গ্রেফতার হলেন ওলি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2026 7:37 AM IST









