advertisement

Osman hadi Case: বাংলাদেশে ওসমান হাদি খুনে গ্রেফতার অভিযুক্ত! বনগাঁ সীমান্ত থেকে ধৃত দুই সন্দেহভাজন

Last Updated:

Osman hadi Case: ওসমান হাদী খুনে অভিযুক্তদের গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বাংলাদেশে তোলপাড় পড়ে গিয়েছিল জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে।

হাদি হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
হাদি হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
বনগাঁ: ওসমান হাদী খুনে অভিযুক্তদের গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বাংলাদেশে তোলপাড় পড়ে গিয়েছিল জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে চাপে পড়েছিল ইউনূস প্রশাসন। এবার বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার হাদি হত্যায় অভিযুক্ত দুই।
রাজ্য এসটিএফের দাবি, বাংলাদেশে ডাকাতি ও খুনের মতো একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার পর তারা অবৈধভাবে ভারতে ঢুকে আত্মগোপন করে ছিল। এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃতরা হল— ১) রাহুল ওরফে ফয়সল করিম মাসুদ (৩৭), বাড়ি পটুয়াখালি, বাংলাদেশ। সেই সঙ্গে ২) আল আমিন হোসেন (৩৪), বাড়ি ঢাকা, বাংলাদেশ।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের ঢাকায় ছাত্র আন্দোলনের নেতা ওসমান হাদিকে খুন করার পর তারা পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর দীর্ঘ দিন ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। পরে সুযোগ বুঝে ফের বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকায় আসে। গোপন সূত্রে সেই খবর পেয়ে গত ৭ মার্চ রাতে অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে দুজনকেই গ্রেফতার করে এসটিএফ।
advertisement
বাংলাদেশে হাসিনার সরকারের পতনের পরে দীর্ঘ দিন বাংলাদেশে শাসন করেছেন মহম্মদ ইউনূস। তার আমলেই খুন হতে হয় ওসমান হাদিকে। সেই নিয়ে বাংলাদেশে বিক্ষোভও হয় দীর্ঘ দিন, কিন্তু কিছুতেই ধরা যায়নি হাদির হত্যাকারীদের। এর মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসেন বিএনপি নেতা তারেক রহমান। তারেকের ক্ষমতায় আসার পরে ভারতের সঙ্গে সম্পর্কেরও উন্নতি হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার হল হাদি হত্যায় দুই অভিযুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Osman hadi Case: বাংলাদেশে ওসমান হাদি খুনে গ্রেফতার অভিযুক্ত! বনগাঁ সীমান্ত থেকে ধৃত দুই সন্দেহভাজন
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement