advertisement

Bike accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা! স্কুটিতে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু বাইক আরোহীর

Last Updated:

Bike accident: ফের বাস দুর্ঘটনা, এবার প্রাণ গেল বাইক আরোহীর। বেপরোয়া বাসের ধাক্কায় বাঁকুড়ায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। বাসের গতি নিয়ন্ত্রণ ও উপযুক্ত শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে সাধারণ মানুষ, পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে।

ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: ফের বাস দুর্ঘটনা, এবার প্রাণ গেল বাইক আরোহীর। বেপরোয়া বাসের ধাক্কায় বাঁকুড়ায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। বাসের গতি নিয়ন্ত্রণ ও উপযুক্ত শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে সাধারণ মানুষ, পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে।
পুলিশ সূত্রে খবর, মৃত বাইক আরোহীর নাম রাজকুমার গরাই। তার স্কুটি নিয়ে বাঁকুড়া বাইপাস রাস্তা ধরে সতীঘাটের দিকে জুনবেদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে একটি বেসরকারি বার ধাক্কা মারে বলে অভিযোগ।
advertisement
বাসের ধাক্কায় সেখানেই পড়ে গিয়ে আহত হন রাজকুমার। তাকে স্থানীয়রা উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত বাইক আরোহী রাজকুমার গরাই বাঁকুড়া দোলতলার বাসিন্দা। ওই আরোহী দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয় মানুষজন সতীঘাট এলাকায় পথ অবরোধ করে।
advertisement
স্থানীয়দের দাবি ট্রাফিক আইন না মেনে চলছিল এই বেসরকারি বাসটি। সেই কারণেই মৃত্যু হল তরতাজ একটা যুবকের। এর প্রতিবাদে দীর্ঘক্ষন পথ অবরোধ করে স্থানীয়রা। তাদের দাবি বাসের গতি নিয়ন্ত্রণ ও দোষীদের শাস্তি দিতে হবে। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। সম্প্রতি বেশ কয়েকটি বাস দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে রাজ্যে, বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে আইন না মেনে বা বেপরোয়া ভাবে বাস চালানোর, এবারও তা ঘটনা ঘটল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bike accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা! স্কুটিতে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু বাইক আরোহীর
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement