advertisement

Hooghly News: সিভিক ভলান্টিয়ার-পুলিশকে আক্রমণ, ছেলেধরা সন্দেহে মহিলাদের মারধর! একসঙ্গে ২৫ জনের সাজা ঘোষণা হুগলিতে

Last Updated:

Hooghly News: গুজবের জেরে গণপিটুনি এবং কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় কড়া পদক্ষেপ বিচার ব্যবস্থার। হুগলিতে কয়েক বছর আগের এক পুরনো মামলায় অভিযুক্ত ২৫ জনকেই সাজা দিল চুঁচুড়া আদালত।

হুগলিতে ছেলেধরা সন্দেহে মহিলাদের মারধর ও বাধা দিতে আসা পুলিশ-সিভিক ভলান্টিয়ারদের ওপর আক্রমণের ঘটনায় ২৫ জনকে সাজা শোনাল আদালত
হুগলিতে ছেলেধরা সন্দেহে মহিলাদের মারধর ও বাধা দিতে আসা পুলিশ-সিভিক ভলান্টিয়ারদের ওপর আক্রমণের ঘটনায় ২৫ জনকে সাজা শোনাল আদালত
হুগলি: একসঙ্গে ২৫ জনকে দোষী সাব্যস্ত এবং তাদের সাজা ঘোষণা হল হুগলিতে। ২০১৭ সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এমন সাজা ঘোষণা হয়। যে ঘটনায় নতুন করে আইন আদালতের প্রতি সাধারণ মানুষদের বিশ্বাস যেন বাড়তে শুরু করেছে। ঠিক কী ঘটনা ঘটেছিল চলুন দেখে নেওয়া যাক।
২০১৭ সালের ২১ জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে মা-মেয়ে ও তাদের গাড়ি চালককে ছেলেধরা সন্দেহে মারধর করা হয়। যাদের মারধর করা হয়েছিল, তাঁরা ছিলেন কল্যাণীর এক অধ্যাপকের স্ত্রী ও মেয়ে এবং তাঁদের গাড়ির চালক। শুধু মারধর নয়, পাশাপাশি যে গাড়িতে তারা ছিলেন সেই গাড়িতে আগুন দিয়ে সকলকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল ওই দিন ওই এলাকা।
advertisement
advertisement
এমন ঘটনায় পুলিশকেও আক্রমণ করা হয়েছিল। তীরবিদ্ধ হয়েছিলেন এক সিভিক ভলেন্টিয়ার, পাশাপাশি আহত হয়েছিলেন ১১ জন পুলিশ কর্মী। এমন একটি ঘটনায় শুক্রবার দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই ঘটনায় মামলা রুজু হওয়ার পর সেই মামলায় ২৭ জনের সাক্ষ্য করান সরকারি আইনজীবী জয়ন্ত সাহা এবং বৃহস্পতিবার অভিযুক্ত ২৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার তাদের মধ্যে দু’জনের যাবজ্জীবন এবং ২৩ জনের সাত বছরের জেলের সাজা শোনান বিচারক পীযূষ কান্তি রায়। যাদের যাবজ্জীবন সাজা শোনানো হয়েছে তারা হলেন গোপাল রায় ও পূর্ণিমা মালিক। আদালতের মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী জানিয়েছেন, একসঙ্গে ২৫ জনের সাজা ঘোষণা জেলার আদালতে নতুন দৃষ্টান্ত তৈরি করল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hooghly News: সিভিক ভলান্টিয়ার-পুলিশকে আক্রমণ, ছেলেধরা সন্দেহে মহিলাদের মারধর! একসঙ্গে ২৫ জনের সাজা ঘোষণা হুগলিতে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement