IMD Hooghly Weather Update: শীত বিদায়ের আগে আবহাওয়ার মেগা খেলা! উত্তর-দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আজ কী হতে চলেছে হুগলিতে জানালো হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Updates Today: বিদায়বেলায় শীতের অন্য মেজাজ! উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। হুগলি জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কতটা? জানুন হাওয়া অফিসের লেটেস্ট আপডেট।
advertisement
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী শনিবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে পৌঁছে গিয়েছিল ৩১ ডিগ্রিতে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গত ২৪ ঘন্টায় ৫৮ থেকে ৭১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও হুগলিতে সোমবার বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারির মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে।
advertisement






