advertisement

Siliguri News: ঘর থেকে চা শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

Last Updated:

মৃত মনোজ প্রসাদ সইদাবাদ চা বাগানেই কাজ করতেন। বুধবার সকালে তাঁর পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও চিনি সাড়া দেননি।

শিলিগুড়ি: চা বাগানের শ্রমিক কলোনি থেকে উদ্ধার চা শ্রমিকের ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিধাননগরে। বুধবার সকালে স‌ইদাবাদ চা বাগানে নিজের ঘর থেকে উদ্ধার হয় মনোজ প্রসাদ নামে ওই শ্রমিকের দেহ।
স্থানীয় সূত্রের খবর, মৃত মনোজ প্রসাদ সইদাবাদ চা বাগানেই কাজ করতেন। বুধবার সকালে তাঁর পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও চিনি সাড়া দেননি। এরপর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায়।
advertisement
advertisement
মঙ্গলবার রাতেও মৃত মনোজ প্রসাদ স্বাভাবিক ছিলেন বলে দাবি প্রতিবেশীদের। স্থানীয় বাসিন্দা শ্যামল রায় বলেন, মনোজ ভাই কী কারণে এমন করল কিছুই বুঝতে পারছি না। মঙ্গলবার রাতেও দেখা হয়েছিল। তখনও বুঝতে পারিনি এমন কিছু ঘটবে। চা শ্রমিকের এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ঘর থেকে চা শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement