IMD Hooghly Weather Update: শীতের শেষ ল্যাপে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! কী হতে চলেছে হুগলিতে, জানুন আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Updates Today: শীতের আমেজ কাটিয়ে এবার বৃষ্টির পথে বাংলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি জেলার তাপমাত্রা ও আবহাওয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
শীত বিদায়ের একেবারে শেষ লগ্নে এসে রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, আগামী কয়েক দিন রাজ্যের অধিকাংশ জেলা অধিকাংশ দিন শুষ্ক থাকলেও ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে কেমন থাকবে হুগলি চলুন দেখে নেওয়া যাক।
advertisement
মূলত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে। এখন সেটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আজ শনিবার পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে এর সরাসরি প্রভাব আমাদের রাজ্যে না পড়লেও শীতের আমেজ ফ্যাকাসে হওয়ার পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বেশ কিছু জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার শুক্রবার ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। তবে হুগলির জন্য বৃষ্টির কোনও পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি।
advertisement
অন্যদিকে হুগলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস বা বৃষ্টি না হলেও সকালের দিকে হালকা ঠান্ডা বজায় রয়েছে শনিবার। আকাশ হালকা মেখে ঢাকা এবং হালকা বাতাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, হুগলির তাপমাত্রার পারদ এখন বাড়তে বাড়তে ৩০ ডিগ্রি পার করেছে। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি ছিল।
advertisement







