Hooghly Bridge Closed: রবিবার ১২ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! বিকল্প কোন পথে চলবে গাড়ি, বাস? জানুন
- Reported by:RAKESH MAITY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Second Hooghly Bridge Closed: আগামিকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৫.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬'টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
*দীর্ঘ মেয়াদী সেতু মেরামতি কাজের অঙ্গ হিসাবে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা প্রায় ১২ ঘণ্টার বেশি যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় সেতুতে। সেতু কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কারণে রবিবার সকাল ৫:৩০ থেকে কাজ শুরু হবে, কাজ চলবে সন্ধ্যা ছ'টা পর্যন্ত। যে কারণে সেতুতে যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।
advertisement
advertisement
*কলকাতাগামী যাত্রীবাহী যানগুলি রবীন্দ্র সেতু, নিবেদিতা সেতু এবং পুরানো বালি ব্রিজ অর্থাৎ বিবেকানন্দ সেতু ব্যবহার করতে পারবে। ১৬ নং জাতীয় সড়ক থেকে আসা পণ্যবাহী গাড়িগুলি, ধুলাগড়-নিবড়া-সলপ-পাকুরিয়া-সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতু পৌঁছবে। ডানকুনির দিক থেকে আশা পণ্যবাহী গাড়ি সরাসরি নিবেদিতা সেতু যেতে পারবে। হাওড়া থেকে কলকাতাগামী গাড়ি, বাস নিবেদিতা সেতু অথবা হাওড়া ব্রিজ যেতে পারবে।
advertisement







