advertisement

Purulia News: খাকি উর্দির আড়ালে মানবিকতার আসল রূপ দেখল পুরুলিয়া, দায়িত্ব নিয়ে ভবঘুরে মহিলার আশ্রয় খুঁজে দিল পুলিশ! দেখে ধন্য ধন্য করছে স্থানীয়রা

Last Updated:

Purulia News: মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক মহিলাকে প্রত্যন্ত গ্রাম থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিল পুলিশ। হিলা নিজের নাম, ঠিকানা বা পরিবারের কোনও তথ্য দিতে পারেননি। তাঁকে একটি আশ্রমে পাঠানো হয়েছে।

মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ
মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ
পুরুলিয়া, শান্তনু দাস: মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার পুলিশ। মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক মহিলাকে প্রত্যন্ত গ্রাম থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিল পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামের অদূরে এক অজ্ঞাতপরিচয় মহিলা উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন।
তাঁর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে গ্রামবাসীদের সন্দেহ হয়। এরপরই তারা বিষয়টি রঘুনাথপুর থানার পুলিশকে জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে তিনি নিজের নাম, ঠিকানা বা কোনও পরিচয়ই স্পষ্টভাবে জানাতে পারেননি। তাঁর কথাবার্তা ও আচরণ থেকে পুলিশ বুঝতে পারে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। এরপরই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাঁকে রঘুনাথপুর থানায় নিয়ে আসা হয়।
advertisement
আরও পড়ুন: শরীরটাই আসল সম্পদ, স্বাস্থ্য ফেরাতে আড়ষার রাস্তা ভোর থেকেই ম্যারাথন জ্বরে কাবু! প্রথম তিনে কারা, জানলে গর্ব হবে
এই প্রসঙ্গে রঘুনাথপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অতনু সাঁতরা জানান, “থানায় নিয়ে আসার পরও ওই মহিলা নিজের নাম, ঠিকানা বা পরিবারের কোনও তথ্য দিতে পারেননি। পরিস্থিতি বিবেচনা করে এবং তাঁর নিরাপত্তার কথা ভেবে পুলিশ সিদ্ধান্ত নেয়, তাঁকে একটি নিরাপদ আশ্রয়ে পাঠানোর। সেই অনুযায়ী তাঁকে পুরুলিয়ার একটি আশ্রমের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।” বর্তমানে ওই মহিলা পুরুলিয়ার আপনা ঘর আশ্রমে আশ্রয় পেয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আশ্রমের সম্পাদক সুজিত সুলতানিয়া জানান, “মহিলাকে আশ্রমে আনার পর থেকে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তিনি অনেকটাই সুস্থ আছেন। তবে এখনও পর্যন্ত তিনি নিজের নাম, ঠিকানা বা পরিবারের কোনও তথ্য জানাতে পারেননি। যার ফলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অসহায় এক মহিলাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার ঘটনায় পুলিশের প্রতি মানুষের আস্থা আরও একবার দৃঢ় হল বলে মনে করছেন এলাকার মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: খাকি উর্দির আড়ালে মানবিকতার আসল রূপ দেখল পুরুলিয়া, দায়িত্ব নিয়ে ভবঘুরে মহিলার আশ্রয় খুঁজে দিল পুলিশ! দেখে ধন্য ধন্য করছে স্থানীয়রা
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement