advertisement

SSC: শিক্ষক নিয়োগে নয়া নির্দেশিকা এসএসসি-র! প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ

Last Updated:

SSC: এসএসসি কাণ্ডে নয়া নির্দেশিকা জারি করল কমিশন। কী কী নির্দেশিকা দিল এসএসসি, জানুন।

কী নির্দেশিকা এসএসসি-র!
কী নির্দেশিকা এসএসসি-র!
কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে নয়া নির্দেশিকা এসএসসি-র। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ। নবম – দশম এর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় ক্যাটাগরি পরিবর্তনের জেরে একাধিক প্রার্থী ইন্টারভিউতে আসার সুযোগ পেল, বাদও পড়ল একাধিক পরীক্ষার্থী।
* IX-X স্তরের ৩৯০ জন প্রার্থী জেনারেল থেকে SC/ST/PH ক্যাটাগরিতে পরিবর্তন করেন।
* পুনরায় কাট-অফ হিসাব করার পর ১৬৫ জন নতুন করে ইন্টারভিউ তালিকায় জায়গা পেয়েছেন।
advertisement
* অন্যদিকে ১৪০ জন প্রার্থী আগের ইন্টারভিউ তালিকা থেকে বাদ।
* নতুন কাট-অফ অনুযায়ী পুনরায় তৈরি হয়েছে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট।
•১:১.৬ ভ্যাকান্সি-ক্যান্ডিডেট অনুপাত বজায় রেখেই তালিকা প্রকাশ।
advertisement
* নতুন অন্তর্ভুক্ত ও বাদ পড়া প্রার্থীদের নামসহ সম্পূর্ণ তালিকা প্রকাশ এসএসসি-র।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের ১৬ জন প্রার্থীর প্রার্থীপদ বাতিল করল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের নোটিফিকেশন অনুযায়ী, এই প্রার্থীদের নাম ‘টেইন্টেড’ তালিকা ও OMR মিসম্যাচ তালিকায় ছিল। ২০১৬ সালের শিক্ষক ও শিক্ষকর্মী নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাই তাদের প্রার্থীপদ অবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
•এই ১৬ জন আর ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই অংশ নিতে পারবেন না। পরীক্ষার পরবর্তী ধাপ ও কাউন্সেলিংয়েও তাদের অংশগ্রহণ বাতিল করা হয়েছে। ভবিষ্যতেও যাচাই প্রক্রিয়ায় টেইন্টেড প্রার্থী ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশিকায় জানাল এসএসসি। প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হবে বলেও নির্দেশিকায় উল্লেখ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: শিক্ষক নিয়োগে নয়া নির্দেশিকা এসএসসি-র! প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement