TRENDING:

Hooghly News: বেপরোয়া বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

Last Updated:

মৃত স্বপন দোলুইয়ের বাড়ি হুগলির খানাকুলের জগৎপুরে। পরিবারের কিছু কাজের জন্যই সাইকেল নিয়ে গিয়েছিলেন। সেই কাজ মিটিয়ে সাইকেল চালিয়ে ফিরছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু বেপরোয়া বাইক রাস্তাতেই কেড়ে নিল সাইকেল আরোহী স্বপন দোলুইয়ের প্রাণ। খানাকুলের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ফের একবার পথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
advertisement

আরও পড়ুন: পুজোর আগেই নতুন বাস টার্মিনাস শিলিগুড়িতে

মৃত স্বপন দোলুইয়ের বাড়ি হুগলির খানাকুলের জগৎপুরে। পরিবারের কিছু কাজের জন্যই সাইকেল নিয়ে গিয়েছিলেন। সেই কাজ মিটিয়ে সাইকেল চালিয়ে ফিরছিলেন। কিন্তু খানাকুলের নন্দনপুর বড়পোল এলাকায়‌ একটি বেপরোয়া বাইক সজোরে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেও লাভ হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে খানাকুল থানায় খবর দেয় এলাকার মানুষ। এদিকে পুলিশের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মৃতের পরিবারের সদস্যরা। তাঁরা সেখানে কান্নায় ভেঙে পড়েন।

advertisement

View More

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে খানাকুল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তারা ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে আসে। কিন্তু ঘাতক বাইক বা তার চালকের কোনও খোঁজ পাওয়া যায়নি। এই মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
ভবন নয়, প্রবেশদ্বার! মালদহের গৌড়ে লুকিয়ে বাংলার ৫০০ বছরের প্রাচীন রাজধানীর ইতিহাস
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বেপরোয়া বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল