advertisement

Rongtong Tour: রংটংয়ে বেড়াতে যাচ্ছেন? স্টেশনের ধারে ঐতিহ্যের ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’

Last Updated:

Siliguri News :এই গরমে যদি একটু নিরিবিলি, পাহাড়ি হাওয়া আর অথেন্টিক স্বাদের খোঁজে থাকেন, তাহলে শিলিগুড়ির একদম কাছেই রংটংয়ের এই পুরনো ঠিকানাটা হয়তো হয়ে উঠতে পারে আপনার পরের ছোট্ট গেটওয়ে।

+
News18

News18

শিলিগুড়ি: মোমো খেতে কে না ভালবাসেন! তার উপর যদি হয় একদম পাহাড়ি, ধোঁয়া ওঠা গরম মোমো—তাহলে তো কথাই নেই। অনেকেই মনে করেন ঠান্ডা পড়লেই পাহাড়ি মোমোর দোকানে ভিড় বাড়ে। কিন্তু বাস্তবটা উল্টো। গরম বাড়ার সঙ্গে সঙ্গেই রংটংয়ের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় বাড়তে থাকে যুবক-যুবতীদের ভিড়, আর সেই সঙ্গে জমে ওঠে ছোট ছোট পাহাড়ি দোকানগুলোর ব্যবসাও।
শিলিগুড়ি থেকে খুব কাছেই পাহাড়ের কোলে ছোট্ট অথচ জনপ্রিয় এক গন্তব্য রংটং। অনেকেই ঘুরতে গিয়েছেন, কিন্তু খুব কম মানুষই জানেন—রংটংয়ের সবচেয়ে পুরনো এবং অথেন্টিক মোমোর ঠিকানা কোনটা! স্টেশনের একদম পাশেই, পাহাড়ি পথের শুরুর মুখে দাঁড়িয়ে রয়েছে বহু বছরের পুরনো সেই দোকান—দাজুকা দোকান। চার-পাঁচ দশকেরও বেশি সময় ধরে পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা এই দোকান আজও একই স্বাদে পরিবেশন করছে আসল পাহাড়ি মোমো।
advertisement
গরম পড়তেই এখানে আড্ডা জমে ওঠে তরুণ প্রজন্মের। ছোট্ট দোকান, কাঠের বেঞ্চ, সামনে পাহাড়ি বাতাস—সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। শুধু মোমো নয়, সমানভাবে জনপ্রিয় মিমি, ওয়াই-ওয়াই, আলু মিমি, পরোটা সহ একাধিক খাবার। তবে সবচেয়ে বেশি চাহিদা সেই পুরনো রেসিপির স্টিম মোমোরই।
advertisement
advertisement
দোকানের মালিক রাজু ছেত্রী জানালেন, “আমার দোকানে যারা আসে, সেই ছেলে-মেয়েরাই ভালবেসে নাম দিয়েছে ‘দাজুকা দোকান’। আগে তো শুধু ছোট্ট একটা দোকান ছিল, কিন্তু ধীরে ধীরে সবার ভালোবাসায় এই নামটাই পরিচিত হয়ে গেছে। এখন অনেকেই এই নামেই চেনে।” তাঁর কথায়, গরমকালে বিকেলের পর থেকেই দোকানে আলাদা এক আবহ তৈরি হয়—হাসি, গল্প, আড্ডায় জমজমাট পরিবেশ।
advertisement
আরও এক বক্তব্যে রাজু ছেত্রী বলেন, “রংটংয়ের সবচেয়ে পুরনো দোকানগুলোর মধ্যে এটা একটা। যারা পাহাড়ি চড়াই করতে আসে বা ট্রেকিংয়ে বেরোয়, তারা অনেকেই জানে—এখানে একবার না থামলে সফরটা অসম্পূর্ণ থেকে যায়। বহু বছর ধরে একই স্বাদ আর আন্তরিকতা বজায় রাখার চেষ্টা করছি।”
এই গরমে যদি একটু নিরিবিলি, পাহাড়ি হাওয়া আর অথেন্টিক স্বাদের খোঁজে থাকেন, তাহলে শিলিগুড়ির একদম কাছেই রংটংয়ের এই পুরনো ঠিকানাটা হয়তো হয়ে উঠতে পারে আপনার পরের ছোট্ট গেটওয়ে।
advertisement
ঋত্বিক ভট্টাচার্য
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rongtong Tour: রংটংয়ে বেড়াতে যাচ্ছেন? স্টেশনের ধারে ঐতিহ্যের ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement