TRENDING:

Hooghly News: এখান দিয়ে যাওয়ার সময় বুঝতে পারবেন না রাস্তা দিয়ে যাচ্ছেন না পুকুরের উপর দিয়ে!

Last Updated:

খারাপ রাস্তা সারাই না হওয়ায় বিপদে গ্রামবাসীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বর্ষায় রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে, এমনটাই অভিযোগ কানাইপুর পঞ্চায়েতের বাসিন্দাদের। রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত, তার মধ্যে জমছে বৃষ্টির জল। বেহাল রাস্তার কারণে নিত্যদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা। পাশাপাশি এই জমা জল থেকে ডেঙ্গি সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের।
advertisement

আরও পড়ুন: বসিরহাটেও মোহনবাগান দিবস

হুগলির কানাইপুর পঞ্চায়েতের রিষড়া বারোজীবী কলোনি থেকে কানাইপুর শিবতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ ২ কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল অবস্থা। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নাজেহাল হচ্ছে গ্রামের মানুষ। নিয়মিত ঘটছে দুর্ঘটনা। বারবার রাস্তা সারাইয়ের দাবি জানানো হলেও প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ।

advertisement

View More

রাস্তার বেহালের দশার কথা স্বীকার করে নেন কানাইপুর পঞ্চায়েতের বিদায়ী প্রধান আচ্ছেলাল যাদব। তিনি জানান, ওই রাস্তার জন্য টেন্ডার ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। তবে সাধারণ মানুষের এই সমস্যার কথা জানতে পেরে তিনি আশ্বাস দেন দ্রুত যাতে সেখানে কাজ হয় সেদিকে নজর রাখবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

রাহী হালদার

advertisement

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: এখান দিয়ে যাওয়ার সময় বুঝতে পারবেন না রাস্তা দিয়ে যাচ্ছেন না পুকুরের উপর দিয়ে!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল