advertisement

Banga Bhusan Award 2026: মতুয়া আদর্শই ধ্যানজ্ঞান, আজীবন সাধনার স্বীকৃতি! বঙ্গভূষণে সম্মানিত বাগদার মৃণাল কান্তি, সম্মান পেয়ে কী বললেন মাতুয়া নেতা?

Last Updated:

Banga Bhusan Award 2026: রাজ্য সরকারের তরফে বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন বাগদার হেলেঞ্চার বাসিন্দা মৃণাল কান্তি বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর ধরে মতুয়া দর্শন ও আদর্শ প্রচারে করে চলেছেন তিনি। তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডকে স্বীকৃতি দিল রাজ্য।

+
মৃণাল

মৃণাল কান্তি বিশ্বাস

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রাজ্য সরকারের তরফে বঙ্গভূষণ সম্মান পেলেন সীমান্ত শহরের এই ব্যক্তি। চেনেন তাকে! মতুয়া সম্প্রদায়ের আরাধ্য দেবতা হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে তুলে ধরে দীর্ঘদিন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে রাজ্য সরকারের তরফে বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন বাগদার হেলেঞ্চার বাসিন্দা মৃণাল কান্তি বিশ্বাস।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তার এই বিশেষ সম্মান প্রাপ্তি গোটা সীমান্ত এলাকার মানুষকে গর্বিত করেছে। প্রায় ৩৫ বছর ধরে মতুয়া দর্শন ও আদর্শ প্রচারে নিরলসভাবে কাজ করে চলেছেন মৃণালবাবু। শুধু মতাদর্শ প্রচারই নয়, সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। হরি-গুরুচাঁদের শিক্ষা নীতিকে সামনে রেখে এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে নিয়মিত বিনামূল্যে বই বিতরণ করেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ হিঙ্গলগঞ্জে নতুন স্লুইস গেটে ত্রুটি! নোনা জলে নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি, সরকারি বরাদ্দে নিম্নমানের কাজের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন চাষিরা
শিক্ষার প্রসারে একটি ইংরেজি মাধ্যম স্কুল স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন। এর পাশাপাশি ইতিমধ্যেই তিনি একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তুলেছেন, যেখানে সাধারণ মানুষ স্বল্প ব্যয়ে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। হরিচাঁদ ঠাকুরের নীতি ও দর্শনের উপর প্রায় দশটি গ্রন্থ রচনা করেছেন এই বিশিষ্ট সমাজকর্মী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশ আমলের জেলখানা এখন সংগ্রহশালা! বালুরঘাটে মাত্র ৫ টাকায় প্রত্নতাত্ত্বিক দর্শন, পয়সা উসুল অভিজ্ঞতা
এর আগে বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে সম্মানিত হলেও সরকারি স্তরে এই প্রথম বড় স্বীকৃতি পেলেন বলে জানান তিনি। সম্মান পাওয়ার পর মৃণাল কান্তি বিশ্বাস বলেন, মানুষ পুরস্কারের আশায় কাজ করে না। আমিও কোনদিন পুরস্কারের আশায় কাজ করিনি। ঠাকুরের নীতি ও আদর্শকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মান তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সীমান্ত শহরের এই গুণী ব্যক্তির সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা এলাকায়। বহু মানুষ তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘদিনের নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়ে আপ্লুত মৃণালবাবু, আর গর্বিত সীমান্তবাসী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Banga Bhusan Award 2026: মতুয়া আদর্শই ধ্যানজ্ঞান, আজীবন সাধনার স্বীকৃতি! বঙ্গভূষণে সম্মানিত বাগদার মৃণাল কান্তি, সম্মান পেয়ে কী বললেন মাতুয়া নেতা?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement