TRENDING:

Hooghly News: দু'দশক ধরে বেহাল রাস্তা, হাঁটতেও পারছেন না গ্রামবাসীরা

Last Updated:

বাম আমল থেকে খারাপ রাস্তা আজ‌ও ঠিক হল না, চলাফেরা করতে গিয়ে বিপদে পড়ছেন গ্রামবাসীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বাম আমল থেকেই বেহাল রাস্তা। তৃণমূলের আমলের ১২ বছরেও হাল ফেরেনি। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের দারস্থ হলেও লাভ হয়নি। ফলে বছরের পর বছর ধরে চরম সমস্যার মধ্য দিয়ে চলতে হচ্ছে খানাকুল-২ ব্লকের পলাশপাই-২ অঞ্চলের খুনিয়াচক এলাকার বাসিন্দাদের। ওই রাস্তা পায়ে হেঁটে যাতায়াত করার অযোগ্য‌ও হয়ে পড়েছে। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার বাসিন্দাদের দুর্ঘটনার কবলেও পড়তে হয়েছে। এর ফলে কারোর হাত ভেঙেছে আবার কারোর কোমর ভেঙেছে। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের।
advertisement

আরও পড়ুন: বট গাছের তলায় উপ-পুরপ্রধানের কার্যালয়! রাজনীতিবিদ মানেই ‘বিলাসের’ উল্টো ছবি বাঁকুড়ায়

এই বেহাল রাস্তা প্রসঙ্গে গ্রামবাসীরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা না থাকার জন্য চরম সমস্যায় পড়তে হচ্ছে। একটু বৃষ্টি হলেই গোটা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে নিত্যদিন কিছু না কিছু দুর্ঘটনায় ঘটছে। বিষয়টি বহুবার প্রশাসনের নজরে আনলেও কোন‌ও পদক্ষেপ করা হয়নি। এই পরিস্থিতিতে স্কুলের ছেলেমেয়েদের কষ্টের মধ্যেই রাস্তা পারাপার করতে হচ্ছে। গ্রামবাসীরা দ্রুত রাস্তা সারাইয়ের দাবি তোলেন।

advertisement

View More

অন্যদিকে খানাকুল-২ পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি দ্রুত রাস্তা মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দু'দশক ধরে বেহাল রাস্তা, হাঁটতেও পারছেন না গ্রামবাসীরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল