TRENDING:

Cooch Behar Durga Puja 2022 II হোগলা পাতা দিয়ে তৈরি হয়েছে পুজো মন্ডপ!

Last Updated:

কোচবিহার জেলার অন্যতম সেরা পুজো গুলির মধ্যে একটি হল বুড়ির পাট ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গা পুজো। এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গা পুজো উদযাপন করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : কোচবিহার জেলার অন্যতম সেরা পুজো গুলির মধ্যে একটি হল বুড়ির পাট ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গা পুজো। এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গা পুজো উদযাপন করা হচ্ছে। বিগত দুই বছর করোনা কারণে পুজো সেরকম জাকজমক পূর্ণ হয়নি। তাই এই বছর পুজোর আকার ও বাজেট দুটোই অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বুড়ির পাট ক্লাবের পুজোর। এবছর তাদের পুজোর থিম করা হয়েছে হোগলা পাতা দিয়ে তৈরি করা দক্ষিণ ভারতের প্রাচীণ চৌ সাম্রাজ্যের একটি মহল। এই মণ্ডপের ভেতরে ও বাইরে নিপুণ ও দক্ষ হতে তৈরি করা হয়েছে বিভিন্ন কারুকার্য।
advertisement

মোট ৩৫ লক্ষ টাকার বাজেটের মধ্যে তৈরি করা হয়েছে এই পুজোর মণ্ডপ ও মূর্তি। কোচবিহার শহরের প্রায় সমস্ত পুজো কমিটি এবছর পরিবেশ বান্ধব উপায়ে তৈরি করেছে তাদের পুজো মণ্ডপ। তবে সম্পূর্ন পরিবেশ বান্ধব উপায়ে অনেকটাই বড় আকারের পুজো মণ্ডপ বানিয়ে দর্শনার্থীদের রীতিমত তাক লাগিয়েছে এই কোচবিহার বুড়ির পাট ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গা পুজো কমিটি। শুধুমাত্র পুজো মণ্ডপই নয়। মণ্ডপের পাশাপশি মাতৃ মূর্তির মধ্যেও রয়েছে বিশেষত্ব।

advertisement

আরও পড়ুনঃ 'পাখি বাঁচাও'! এই থিমেই এবছর বাজিমাত করছে কোচবিহার নিউটাউন ইউনিট

প্রাচীণ চৌ সাম্রাজ্যের বিভিন্ন মূর্তির আদলে তৈরি করা হয়েছে এই মাতৃ মূর্তি। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমের কাছ থেকে তারা পেয়েছে সেরা পুজোর তকমা। তাই স্বভাবতই খুশি হয়ে রয়েছেন পুজো কমিটির সকল সদস্য। দুর্গা পুজোর চতুর্থীর মধ্যেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এই পুজো মণ্ডপ। বিপুল পরিমাণ দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপ ও মাতৃ মূর্তি দেখতে।

advertisement

View More

আরও পড়ুনঃ সাবেকি প্রতিমা ও বাঁশের কাজের মণ্ডপ সজ্জা নজর কেড়েছে কোচবিহাবাসীর

প্রায় সকলের বিস্ময় প্রকাশ করেছেন এই মণ্ডপ সজ্জা ও কারুকার্য দেখার পর। সকলেই অন্তত পক্ষে একবার পুজো মণ্ডপের ভেতরে ও বাইরে দাঁড়িয়ে সেলফি কিংবা ফটো তুলেছেন। তাই নিঃসন্দেহে বলা সম্ভব এবছর কোচবিহার জেলার অন্যতম সেরা পুজো গুলির মধ্যে একটি কোচবিহার বুড়ির পাট ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গা পুজো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar Durga Puja 2022 II হোগলা পাতা দিয়ে তৈরি হয়েছে পুজো মন্ডপ!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল