উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। এর বিশেষত্ব হলো বৈচিত্র্যময় সংস্কৃতি, নদীবাহিত ভূপ্রকৃতি, মঙ্গলকাব্যের ইতিহাস, কৃষি ও মৎস্যচাষ। এই জেলায় বনগাঁ, বারাসত, বসিরহাট, হাবড়া, দমদম, বেলঘরিয়া থেকে শুরু করে বহু শহর-উপশহর রয়েছে। কলকাতার একেবারে লাগোয়া হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই জেলা থেকে কলকাতায় কাজ করতে যান। এখানকার, ব্যারাকপুরের গান্ধীঘাট, নৈহাটির বড়মা, দক্ষিণেশ্বরের কালীমন্দির, সুন্দরবনের কিছু অংশ, কাশীপুর–আদ্যাপীঠ ও কচুয়া পাটপল্লব আশ্রম ভ্রমণের জন্য আকর্ষণীয়।

কলকাতা-সহ জেলায় জেলায় রেড অ্যালার্ট! দুর্যোগ চলবে কতদিন? আবহাওয়ার 'বড়' আপডেট
২০২৫–২৬ অর্থবর্ষে ৬০০ কোটি টাকারও বেশি স্ক্র্যাপ বিক্রি করে রেকর্ড পূর্ব রেলের
‘ফর্ম ৬ জমা পড়া মানেই...’! অভিষেকের ‘বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকানোর’ অভিযোগ নিয়ে কী বললেন মনোজ আগরওয়াল
'অফিসারদের অসম্মান', বিজেপি - নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ মমতার

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এই নিষেধাজ্ঞা থাকবে মৎস্যজীবীদের জন্য।






কলকাতার এসপ্ল্যানেড, শ্যামবাজার বা সল্টলেক থেকে বাসেও সরাসরি বারাসত, হাবড়া, বসিরহাট, দমদম ইত্যাদি এলাকায় যাওয়া যায়, সময় লাগে গন্তব্যভেদে প্রায় ১–২ ঘণ্টা। ফলে ভ্রমণ বা কাজের জন্য উত্তর ২৪ পরগনা কলকাতার মানুষের কাছে সবসময় সহজপ্রাপ্য এবং আকর্ষণীয়।
কলকাতা থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্থানে সহজেই ট্রেনে যাওয়া যায়। শিয়ালদহ থেকে বারাসত, বনগাঁ, হাসনাবাদ বা রানাঘাট লাইনের লোকাল ট্রেনে মাত্র ৩০–৯০ মিনিটের মধ্যেই পৌঁছানো সম্ভব।