advertisement

North 24 Parganas News: জমির নেশায় তুচ্ছ হয়ে গেল রক্তের সম্পর্ক, রাস্তা নিয়ে বিবাদের জেরে কাকার হাতে ভাইপোর চরম পরিণতি

Last Updated:

North 24 Parganas News: জমি বন্টন ও বাড়ির রাস্তা নিয়ে কাকার সঙ্গে ভাইপোর বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, সেই সময় উত্তেজনার বশে কাকা ধারালো অস্ত্র দিয়ে ভাইপোর পেটে আঘাত করেন। তাতেই চলে গেল তরতাজা প্রাণ।

বাদুড়িয়া থানা এলাকায় সম্পত্তি বিবাদে প্রাণ গেল ভাইপোর
বাদুড়িয়া থানা এলাকায় সম্পত্তি বিবাদে প্রাণ গেল ভাইপোর
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বাড়ি ঢোকার রাস্তা নিয়ে পারিবারিক বিবাদ, কাকার হাতে খুন ভাইপো।  বাড়িতে ঢোকার রাস্তা তৈরি করা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে কাকার হাতে খুন হলেন ভাইপো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জমি বন্টন ও বাড়ির রাস্তা নিয়ে কাকা জব্বর মন্ডল ও ভাইপো শামীম মন্ডল (৪২)-এর মধ্যে বচসা শুরু হয়।
প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, সেই সময় উত্তেজনার বশে জব্বর মন্ডল ধারাল অস্ত্র দিয়ে শামীম মন্ডলের পেটে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা শামীম মন্ডলকে মৃত ঘোষণা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: টেলিফোনের অকেজো খুঁটিই এখন পাখিদের স্বর্গরাজ্য, অবলাদের বাাঁচাতে নিঃস্বার্থ লড়াই! চিনে নিন পুরুলিয়ার ‘পক্ষীরাজন’কে
ঘটনার খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত কাকা জব্বর মন্ডল পলাতক বলে জানা গিয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে জমি ও রাস্তা নিয়ে পারিবারিক অশান্তিই এই খুনের মূল কারণ। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, এর আগেও বহুবার এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ হয়েছিল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃতের পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। গ্রামের বাসিন্দারা দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: জমির নেশায় তুচ্ছ হয়ে গেল রক্তের সম্পর্ক, রাস্তা নিয়ে বিবাদের জেরে কাকার হাতে ভাইপোর চরম পরিণতি
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement