advertisement

Nadia Folk Culture: সাতপাক, মালাবদল, জলসাজ...সব আচার অনুসরণ করে চৈত্রের ভোররাতে পালিত প্রাচীন লোকপার্বণ

Last Updated:

Nadia Folk Culture: শিব ও পার্বতীকে চতুর্দলায় সাজিয়ে চোখ ধাঁধানো শোভাযাত্রার মাধ্যমে গোটা শহর প্রদক্ষিণ করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ

+
নবদ্বীপের

নবদ্বীপের শিব পার্বতীর বিয়ে

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপে ঐতিহ্যের ধারায় শিবের বিয়ে, সামাজিক সম্প্রীতির অনন্য নজির। নদিয়ার নবদ্বীপে প্রতি বছরের মতো এ বছরও ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হল শিবের বিয়ে। একটি অনন্য আঞ্চলিক উৎসব, যা শুধু ধর্মীয় আচার নয়, সামাজিক সম্প্রীতিরও এক বিরল নিদর্শন। বাংলার শৈব সংস্কৃতির ধারায় বহু উৎসব প্রচলিত থাকলেও নবদ্বীপের এই শিবের বিয়ে নিজস্ব স্বাতন্ত্র্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। চৈত্র মাসে এই তিথিতে ভোররাতে এই পার্বণ সম্পন্ন হয়। শিব ও পার্বতীকে চতুর্দলায় সাজিয়ে চোখ ধাঁধাঁনো শোভাযাত্রার মাধ্যমে গোটা শহর প্রদক্ষিণ করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ।
বিশেষজ্ঞদের মতে,  এই আচার সামাজিক ঐক্য ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বাঙালি হিন্দু বিবাহ রীতি মেনেই সম্পন্ন হয় এই বিয়ে। সাতপাকে ঘোরা, মালাবদল, জলসাজ সবকিছুই নিয়ম মেনে পালিত হয়। বিয়ের পর আতশবাজির প্রদর্শনী উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।
এই বিয়ের অন্যতম আকর্ষণ হল যৌতুকের আয়োজন। যৌতুক না বলে বলা ভাল উপহার। শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা খাট, আলমারি, শাড়ি, এমনকি মোটরসাইকেল বা চারচাকা গাড়ির মতো সামগ্রীও যৌতুক হিসেবে দেন শিব পার্বতীকে। যদিও অনুষ্ঠান শেষে সেই সামগ্রী ফিরিয়ে নেওয়া হয়-এটাই এখানকার প্রচলিত রীতি।
advertisement
advertisement
আরও পড়ুন : ‘হঠাৎই খবর আসে, জলে ভাসছেন রাহুল…’, কী বললেন ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার? শুনলে শিউরে উঠবেন
এছাড়াও দর্শনার্থীদের জন্য থাকে প্রসাদের ব্যবস্থা। বিভিন্ন মন্দিরে লুচি, আলুর দম, খিচুড়ি ও মিষ্টি পরিবেশন করা হয়। একসময় যোগনাথ মন্দির ও বুড়ো শিব মন্দিরে এই বিয়ে অনুষ্ঠিত হলেও বর্তমানে চারিচারা বাজার শিব মন্দির, দণ্ডপানিতলা শিব মন্দিরে এই বিয়ের আয়োজন করা হয়। প্রাচীন এই ঐতিহ্য আজও একই আড়ম্বরে পালিত হয়ে চলেছে নবদ্বীপে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia Folk Culture: সাতপাক, মালাবদল, জলসাজ...সব আচার অনুসরণ করে চৈত্রের ভোররাতে পালিত প্রাচীন লোকপার্বণ
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement