advertisement

CPIM Rahul Arunoday Banerjee: বাড়ির কাছে সিপিএম কার্যালয়ে শেষ শ্রদ্ধা! প্রিয় আর্জেন্টিনার জার্সি সঙ্গে নিয়েই শেষ যাত্রায় রাহুল

Last Updated:

রবিবার ওড়িশার তালসারিতে একটি জনপ্রিয় বাংলা সিরিয়ালের শ্যুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের৷

সিপিএম কার্যালয়ের সামনে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা৷
সিপিএম কার্যালয়ের সামনে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা৷
তমলুক মেডিক্যাল কলেজ থেকে বিজয়গড়ের পল্লীশ্রীর বাড়ি৷ সেখান থেকে ক্যাওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে যাত্রার শেষযাত্রার পথে সিপিএমের দলীয় কার্যালয়ে থামল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শববাহী গাড়ি৷ বিজয়গড়ের সিপিএম কার্যালয় ভোলা বসু ভবনে শেষ শ্রদ্ধা জানানো হল প্রয়াত অভিনেতাকে৷
আগাগোড়াই বাম সমর্থক হিসেবে পরিচিত ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন ইস্যুতে সিপিএমের তরুণ প্রজন্মের বেশ কয়েকজন নেতাকর্মীদেরও ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি৷ নির্বাচনী প্রচার থেকে শুরু করে বাম কর্মী সমর্থকদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতেও প্রকাশ্যেই সমর্থন জানাতে দেখা গিয়েছে রাহুল অরুণোদয়কে৷
গতকাল তালসারিতে জলে ডুবে মৃত্যুর পর এ দিন সকালে অভিনেতার দেহ তাঁর পল্লীশ্রীর বাড়িতে নিয়ে আসা হয়৷ সেখানে ভিড় জমিয়েছিলেন বাম মনস্ক বহু মানুষও৷ রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে যান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও৷ যদিও বাড়ি থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়ার পথে প্রয়াত অভিনেতাকে স্থানীয় সিপিএম কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে কি না, তা নিয়ে প্রথমে সংশয় তৈরি হয়৷ শেষ পর্যন্ত অবশ্য সিপিএম কার্যালয়ের সামনে থামে রাহুলকে নিয়ে যাওয়া শববাহী শকট৷
advertisement
advertisement
রবিবার রাতে দুর্ঘটনার পর থেকেই প্রয়াত অভিনেতার বাড়িতে পৌঁছেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস৷ আবার রাহুলের মরদেহ আনতে তমলুক পৌঁছে গিয়েছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ৷ এ দিন সকালেই রাহুলের বাড়ির সামনে বিদায় কমরেড লেখা ছোট ব্যানারও ঝুলিয়ে দেওয়া হয়৷ বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে প্রয়াত অভিনেতাকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়, তার দু পাশে দলের পতাকা হাতে সারিবদ্ধভাবে অপেক্ষায় ছিলেন সিপিএম কর্মী, সমর্থকরাও৷ শববাহী শকটের সামনেও সিপিএমের পতাকা লাগিয়ে দেওয়া হয়৷
advertisement
সিপিএমের পাশাপাশি ফুটবলে মনেপ্রাণে আর্জেন্টিনার সমর্থক ছিলেন রাহুল৷ শেষ যাত্রায় অভিনেতার মরদেহের উপরেও তাই রাখা ছিল প্রিয় দলের জার্সি!
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM Rahul Arunoday Banerjee: বাড়ির কাছে সিপিএম কার্যালয়ে শেষ শ্রদ্ধা! প্রিয় আর্জেন্টিনার জার্সি সঙ্গে নিয়েই শেষ যাত্রায় রাহুল
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement