Actor Rahul Banerjee Passed Away: 'এরকম করে একটা প্রাণ কি করে চলে গেল!... প্রোডাকশন হাউজের গাফিলতি ছিল!' রাহুলের শেষকৃত্য সম্পন্ন হলে নিরাপত্তার বিষয়ে জিজ্ঞাসাবাদ জানালেন স্বরূপ বিশ্বাস
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
অবশেষে রাহুলের মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে আসা হয়েছে। অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই প্রোডাকশন হাউজের কাছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হবে। এই প্রসঙ্গে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, রাহুলের শেষকৃত্য মিটে গেলে তারা অবশ্যই প্রোডাকশন হাউজের কাছে নিরাপত্তা নিয়ে জবাব চাইবেন। তাঁর কথায়, “প্রোডাকশন হাউজের নিরাপত্তা ব্যবস্থায় নিশ্চয়ই গাফিলতি ছিল। তা না হলে এমন একটি প্রাণ কীভাবে হারিয়ে যেতে পারে? যে কোনও টেকনিশিয়ান বা কলাকুশলীর সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে। অনেক ক্ষেত্রেই নিয়মবিধি মানা হয় না।”
কলকাতা: অবশেষে রাহুলের মরদেহ আনা হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে। আর অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হলেই প্রোডাকশন হাউজের কাছে নিরাপত্তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বিষয়ে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন রাহুলের শেষকৃত্য মিটে গেলে তারা অবশ্যই প্রোডাকশন হাউজের কাছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইবেন। তিনি বলেন, “প্রোডাকশন হাউজের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অবশ্যই গাফিলতি ছিল। না হলে এরকম একটা প্রাণ কি করে চলে গেল। যে কোনো টেকনিশিয়ান বা কলাকুশলীদের সঙ্গেও এটা ঘটতে পারে। অনেক ক্ষেত্রেই নিয়মবিধি লঙ্ঘন করা হয়।”
প্রসঙ্গত, রবিবার দুর্ঘটনার পরেই সোমবার দুপুরেই রাহুলকে নিয়ে কলকাতার দিকে রওনা হয় শববাহী গাড়ি। সোমবার দুপুরে তমলুকে ময়নাতদন্ত শেষ হওয়ার পর সবাই রওনা দেন। রাহুলের গাড়িচালক, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার এবং অন্যরা তাঁর দেহ শেষবারের মতো কলকাতায়, তাঁর বাড়িতে নিয়ে যাচ্ছেন।
এর কিছু আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই অভিনেতার মৃত্যু হয়েছে। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গেছে। এছাড়াও খাদ্যনালি, শ্বাসনালি ও পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, তাঁর ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। চিকিৎসকদের মতে, অল্প সময় নয়, বরং দীর্ঘ সময় জলের নিচে থাকলে এমনটা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিনেতা অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন।
advertisement
advertisement
সমাজমাধ্যমে রাহুলের বন্ধু ও নাট্যপরিচালক জয়রাজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, অভিনেতার দেহ নিয়ে কলকাতায় ফিরছেন তিনি। সঙ্গে রয়েছেন সৌরভ পালোধি, শতরূপ ঘোষ, প্রমোদ সিংহ। দুপুর আড়াইটে নাগাদ রাহুলের বিজয়গড়ের বাড়িতে পৌঁছোন। রাহুলের বাড়ি সংলগ্ন ‘ভোলা বসু ভবন’-এ তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 5:29 PM IST









