TMC Candidate: প্রচারের মাঝেই খবর পেলেন, হঠাৎ দলের প্রবীণ নেত্রীর বাড়িতে হাজির TMC প্রার্থী দেবদীপ! চোখে জল, কী ঘটল জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
TMC Candidate: খড়দহে তৃণমূল প্রার্থী করেছে দেবদীপ পুরোহিতকে। সেই দেবদীপ প্রচারে বেরিয়ে গেলেন প্রবীণ নেত্রীর বাড়িতে। তারপর যা ঘটল...
সুবীর দে,খরদহ: দলীয় নেতৃত্বর মাধ্যমে খবর পেয়ে শারীরিক ভাবে অসুস্থ প্রবীণ তৃনমূল মহিলা নেত্রীর বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত। আবেগে চোখে জল প্রার্থীর। বন্দিপুর পঞ্চায়েতের ঠাকুর কলোনি এলাকার বাসিন্দা তথা বর্ষীয়াণ তৃণমূল কর্মী মিনতি সরকারের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত।
যুব কংগ্রেসের আমল থেকেই মিনতি দেবী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্যে দল করে এসেছেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস দল গঠন হওয়ার পরেও তিনি দলনেত্রীর আদর্শে বহু প্রতিকুলতাকে উপেক্ষা করেও তৃণমূল দলটি সক্রিয় ভাবে করে গিয়েছেন। বর্তমানে মিনতি দেবী শারীরিক ভাবে খুবই অসুস্থ।
advertisement
advertisement
বন্দিপুর পঞ্চায়েতে একটি প্রচার সভায় এসে খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত দলীয় নেতৃত্বের কাছ থেকে অসুস্থ ও প্রবীণ ওই মহিলা তৃণমূল কর্মীর বিষয়টি জানতে পারেন। এরপরেই তৃণমূল প্রার্থী দেবদীপ দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে অসুস্থ ওই মহিলা তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর অসুস্থ প্রবীণ ওই তৃণমূল কর্মীর হাতে পুষ্পস্তবক ও ফল তুলে দেন দেবদীপ। তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতকে দেখে রীতিমতো আবেগে আপ্লুত হয়ে পড়েন মিনতি দেবী। তিনি প্রার্থীর কাছে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে থাকেন। তৃণমূল প্রার্থী দেবদীপও জয়ী হয়ে আসলে তাকে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রবীণ মহিলাকে দেখে আবেগে চোখে জল চলে আসে তৃণমূল প্রার্থীর।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 8:54 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
TMC Candidate: প্রচারের মাঝেই খবর পেলেন, হঠাৎ দলের প্রবীণ নেত্রীর বাড়িতে হাজির TMC প্রার্থী দেবদীপ! চোখে জল, কী ঘটল জানেন?








