advertisement

তেজপুরে খুলল সেনার নতুন ১৫৫ বেস হাসপাতাল, উত্তর-পূর্বে সামরিক চিকিৎসা পরিষেবায় বড় ভরসা

Last Updated:

২০২১ সালে Ministry of Defence-এর অনুমোদনে ১১২.৮২ কোটি টাকা খরচে এই হাসপাতালের কাজ শুরু হয়। নানা প্রতিকূলতা—কোভিড পরিস্থিতি, দুর্গম এলাকা, আবহাওয়ার সমস্যা—সবকিছু সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হয়েছে। সেনা সূত্রে খবর, বাড়তি খরচও পড়েনি।

তেজপুরে খুলল সেনার নতুন ১৫৫ বেস হাসপাতাল
তেজপুরে খুলল সেনার নতুন ১৫৫ বেস হাসপাতাল
সাহ্নিক ঘোষ, তেজপুর: উত্তর-পূর্বাঞ্চলে কর্মরত সেনা জওয়ান ও তাঁদের পরিবারের চিকিৎসা সুবিধা আরও জোরদার করতে তেজপুর মিলিটারি স্টেশনে চালু হল সেনাবাহিনীর নতুন ১৫৫ বেস হাসপাতাল। শুক্রবার হাসপাতালটির উদ্বোধন করেন লেফটেন্যান্ট জেনারেল গম্ভীর সিং। প্রকল্পটি বাস্তবায়ন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (MES)।
২০২১ সালে Ministry of Defence-এর অনুমোদনে ১১২.৮২ কোটি টাকা খরচে এই হাসপাতালের কাজ শুরু হয়। নানা প্রতিকূলতা—কোভিড পরিস্থিতি, দুর্গম এলাকা, আবহাওয়ার সমস্যা—সবকিছু সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হয়েছে। সেনা সূত্রে খবর, বাড়তি খরচও পড়েনি।
advertisement
advertisement
হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উন্নত ওয়ার্ড ও রোগীবান্ধব ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব নকশায় তৈরি এই হাসপাতাল উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম বড় সামরিক চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এর ফলে পূর্বাঞ্চলে মোতায়েন থাকা সেনাদের চিকিৎসা সহায়তা অনেকটাই মজবুত হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
সেনা কর্তৃপক্ষের মতে, কেবল চিকিৎসাই নয়—কৌশলগত দিক থেকেও এই হাসপাতালের গুরুত্ব অনেক। সেই কারণেই ২০২৬ সালের সিআইডিসি বিশ্বকর্মা পুরস্কারের জন্য প্রকল্পটি মনোনীত হয়েছে। তেজপুরের এই নতুন সংযোজনটি Gajraj Corps-এর পরিকাঠামোকে আরও শক্তিশালী করল বলে মনে করছে ভারতীয় সেনা।
এর ফলে এবার থেকে কলকাতার কমান্ড হাসপাতালের উপর নির্ভরশীলতা অনেকটাই কমবে। উত্তর-পূর্ব ভারতের দুর্গম এলাকায় কর্মরত সেনা সদস্য বা তাঁদের পরিবারের কারও জরুরি চিকিৎসার প্রয়োজন হলে, দ্রুত তেজপুরের এই বেস হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এতে সময় যেমন বাঁচবে, তেমনই সঙ্কটকালে উন্নত চিকিৎসা পাওয়ার পথও আরও সহজ হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তেজপুরে খুলল সেনার নতুন ১৫৫ বেস হাসপাতাল, উত্তর-পূর্বে সামরিক চিকিৎসা পরিষেবায় বড় ভরসা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement