Mamata Banerjee: বিগত ১০ বছরের মধ্যে এই প্রথমবার পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যায় এক নজিরবিহীন পতন দেখা দিয়েছে। ২০২১ সালে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৫৯ লক্ষ, যা ২০২৪ সালে বেড়ে হয়েছিল ৩ কোটি ৭৩ লক্ষ। কিন্তু বর্তমান তালিকায় সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৬ লক্ষ।



