জলপাইগুড়ি জেলা উত্তরবঙ্গের অন্যতম প্রধান জেলা, যা প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ চা-বাগান ও বৈচিত্র্যময় বনভূমির জন্য বিশেষ খ্যাত। এই জেলা ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং তিস্তা নদী, তোর্ষা নদী ও বহু ক্ষুদ্র নদী রয়েছে। পাশাপাশি বনভূমি, হাতি ও গন্ডারের জন্য জলপাইগুড়ি সারা দেশেই পরিচিত। এছাড়াও রয়েছে গরুমারা জাতীয় উদ্যান, যেখানে বন্যপ্রাণী দেখা যায়, এছাড়া কাছাকাছি মালবাজার, লাটাগুড়ি, চাপড়ামারী ও তিস্তা ব্যারেজও ভ্রমণের জন্য জনপ্রিয়।

৭০ ঘণ্টা গতিতে ধেয়ে আসবে প্রবল ঝোড়ো হাওয়া, বৃষ্টির দাপটে তছনছ, অরেঞ্জ অ্যালার্ট
তৃণমূলে যোগ দিয়েই তারকা প্রচারক প্রতীক উর, কোয়েল! তালিকায় আর কে কে?
ভবানীপুরে শুভেন্দুর রোড শোয়ে অশান্তি! নিজের নিযুক্ত অফিসাকেও শাস্তি দিল কমিশন, ৪ পুলিশ আধিকারিক সাসপেন্ড
মেনুতে আলুর চপ, নারকেল, লঙ্কা! জমিয়ে পান্তা খেয়ে দমদমবাসীকে কী প্রতিশ্রুতি দিলেন ব্রাত্য?

Weather Update: গরম থেকে অবশেষে স্বস্তির খবর, বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির পূর্বাভাস, বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।






বাসে গেলে কলকাতার এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি পর্যন্ত রাত্রিকালীন ভলভো ও সরকারি বাস ছাড়ে। সেই যাত্রা প্রায় ১২ - ১৩ ঘণ্টার। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি শহরে পৌঁছাতে আরও প্রায় ১ ঘণ্টা সময় লাগে।
হাওড়া বা শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি (NJP), জলপাইগুড়ি রোড অথবা জলপাইগুড়ি টাউন স্টেশনে সরাসরি ট্রেন পাওয়া যায়। ট্রেন যাত্রায় সময় লাগে গড়ে 10–12 ঘণ্টা।